AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment News: বিনিয়োগ মাত্র ১০০০ টাকা, ১১৫ মাসেই হবে দ্বিগুণ, এই স্কিম সম্পর্কে জানুন

Kisan Bikash Patra: বিনিয়োগ করতে চাইলে বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। একক অ্য়াকাউন্ট খোলা যেতে পারে আবার যৌথভাবেও অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এমনকী অভিভাবক কোনও নাবলকের সঙ্গেও যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারে।

Investment News: বিনিয়োগ মাত্র ১০০০ টাকা, ১১৫ মাসেই হবে দ্বিগুণ, এই স্কিম সম্পর্কে জানুন
প্রতীকী চিত্রImage Credit: PTI
| Updated on: Feb 21, 2024 | 7:55 AM
Share

নয়া দিল্লি: টাকা জমাতে চাইলেই হয় না, তারও অনেক হিসেব নিকেশ আছে। কোন ক্ষেত্রে কত বিনিয়োগ করলে, কত টাকা ফেরত পাওয়া যাবে, সেই হিসেব করে তবেই বিনিয়োগ করা ভাল। ভাল রিটার্ন আসবে, এটাই চান সবাই। কেন্দ্রীয় সরকারের এমন একটি স্কিম আছে, যাতে রিটার্ন একেবারে নিশ্চিত। বিনিয়োগ হবে দ্বিগুণ ।

কিষাণ বিকাশ পত্র কেনা যায় ১০ বছরের জন্য। এই স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করা সম্ভব। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। অর্থাৎ নিজের সামর্থ অনুযায়ী বিনিয়োগ করা যেতে পারে। রিটার্নও পাবেন নিশ্চিতভাবে।

কিষাণ বিকাশ পত্র স্কিমে বিনিয়োগ করতে চাইলে বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। একক অ্য়াকাউন্ট খোলা যেতে পারে আবার যৌথভাবেও অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এমনকী অভিভাবক কোনও নাবালকের সঙ্গেও যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারে। ১০০০ টাকা, ৫০০০ টাকা, ১০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার শংসাপত্র কিনতে হয় এই স্কিমে বিনিয়োগ করতে গেলে।

দেশের সব পোস্ট অফিস এবং বড় ব্যাঙ্ক থেকে এই কিষাণ বিকাশ পত্র কেনা যায়। সার্টিফিকেট কেনার সময় কাউতে নমিনি করতে পারে। যদি কেনার সময় কাউকে নমিনি না করে থাকেন, তাহলে কিষাণ বিকাশের মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনও সময় নমিনি বেছে নিতে পারেন।

এটি মূলত কেন্দ্রীয় সরকারের একটি এককালীন বিনিয়োগ প্রকল্প, যেখানে কেউ টাকা বিনিয়োগ করলে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা দ্বিগুণ হয়ে যায়। ১৯৮৮ সালে এই স্কিম চালু করা হয়।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা