AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC Policy: মেয়ের বিয়ের জন্য চিন্তা? দিনে ১৩০ টাকা করে জমালেই চলবে

LIC Policy: এলআইসি-তে ওই পলিসি-তে ২৫ বছর বিনিয়োগ করলে ২৭ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যায়।

LIC Policy: মেয়ের বিয়ের জন্য চিন্তা? দিনে ১৩০ টাকা করে জমালেই চলবে
এলআইসি পলিসি (প্রতীকী ছবি)
| Edited By: | Updated on: Dec 29, 2022 | 7:11 AM
Share

নয়া দিল্লি: ভারতের মতো দেশে কন্যাসন্তান জন্মগ্রহণ করলে এখনও বাবা-মায়েরা তাঁর বিয়ের কথা ভেবে টাকা জমান। মেয়েদের জন্য চাকরি নয়, বিয়ের চিন্তাই সবার আগে করেন অভিভাবকেরা। সেই কথা মাথায় রেখেই বিশেষ বীমা পলিসি রয়েছে এলআইসি (LIC)-তে। এলআইসি কন্যাদান (Kanyadaan) পলিসি-তে এই সুবিধা পাওয়া যায়। হিসেব বলছে ওই পলিসি-র জন্য দিনে ১৩০ টাকা করে জমালেই চলবে। অর্থাৎ বছরে মোট ৪৭ হাজার ৪৫০ টাকা।

এলআইসি-তে ওই পলিসি-তে ২৫ বছর বিনিয়োগ করলে ২৭ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যায়। এই পলিসিতে বিনিয়োগ করতে গেলে অভিভাবকের বয়স হতে হবে অন্তত ৩০ বছর। মেয়ের বয়স ১ বছর হলে তবেই বিনিয়োগ করা যাবে। ১৩ থেকে ২৫ বছরের জন্য এই পলিসিতে বিনিয়োগ করা যায়।

গ্রাহকের মেয়ের বয়স ২১ বছর হলে তিনি পাবেন ১১ লক্ষ টাকা। সবথেকে কম ১৩ বছরের জন্য এই পলিসি করা যায়। যদি পলিসি চলাকালীন গ্রাহকের মৃত্যু হয়, তাহলে এলআইসি-র তরফে আরও ৫ লক্ষ টাকা দেওয়া হবে পরিবারকে।

কেউ যদি ২২ বছরের জন্য এই পলিসি করে, তাহলে তাঁকে প্রিমিয়াম হিসেবে দিতে হবে ১৯৫১ টাকা, ফেরত পাওয়া যাবে ১৩.৩৭ লক্ষ টাকা। কেউ যদি ১০ লক্ষের কভারেজ চান, তাহলে গ্রাহককে ৩৯০১ টাকা দিতে হবে প্রিমিয়াম হিসেবে, পলিসি শেষ হলে পাওয়া যাবে ২৬ লক্ষ ৭৫ হাজার টাকা। এই পলিসি করলে গ্রাহকের কর ছাড় মিলবে। দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মিলতে পারে।

Follow Us
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি