AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Kumbh Mela 2025: শুধুই পুণ্য নয়! মহাকুম্ভ বাড়িয়ে দিতে পারে আপনার আয়ও, কীভাবে জানেন?

Maha Kumbh Mela 2025: বেশির ভাগ মানুষের কাছে মহাকুম্ভ পুণ্যস্নানের ক্ষেত্র হলেও, কারোর কাছে এটি পেটে দু'মুঠো খাবার জোগানোর মাধ্যম মাত্র। আর এক মাস ব্যাপী এই অনুষ্ঠান যে সেই মানুষগুলিকেও সুযোগ দেবে, সেই নিয়ে কোনও দ্বিমত নেই রাজ্যের প্রশাসনিক মহলের।

Maha Kumbh Mela 2025: শুধুই পুণ্য নয়! মহাকুম্ভ বাড়িয়ে দিতে পারে আপনার আয়ও, কীভাবে জানেন?
প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভImage Credit: PTI
| Updated on: Jan 20, 2025 | 4:42 PM
Share

প্রয়াগরাজ: কারোর জন্য সেটা পুণ্যস্নানের ক্ষেত্র। কারোর জন্য তা আবার পেটে দু’বেলা খাবার জোগানোর মাধ্যম। ১২টি পূর্ণ কুম্ভ পেরিয়ে ১৪৪ বছর এসেছে মহাকুম্ভ। অনেকেই বলে থাকেন, বহু মানুষই জীবনে একবারও এই মহাকুম্ভের সাক্ষী থাকতে পারেন না। ফলত, আর সকল কুম্ভ মেলার চেয়ে এই কুম্ভের গুরুত্ব একটু যে বেশিই, তা বলার অপেক্ষা রাখে না।

গত ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে উৎসব। চলবে প্রায় এক মাসের অধিক সময়। ফেব্রুয়ারির ২৬ তারিখ শেষ হবে মহাকুম্ভ মেলা। আর তার আগেই সেই বিরলতম উৎসবের সাক্ষী থাকতে প্রয়াগরাজের দিকে ছুটে চলেছেন বহু পুণ্যার্থীরা। ভিড় জমিয়েছেন ভিন দেশিরাও। সাক্ষাৎ মিলেছে সন্ন্যাসী, নাগা সন্ন্য়াসী, এমনকি অঘোরিদেরও।

এক মাস ব্য়াপী এই উৎসবে পা মেলাতে চলেছেন প্রায় ৪৫ কোটির অধিক মানুষ। এমনটাই অনুমান উত্তরপ্রদেশ সরকারের। তবে বেশির ভাগ মানুষের কাছে মহাকুম্ভ পুণ্যস্নানের ক্ষেত্র হলেও, কারোর কাছে এটি পেটে দু’মুঠো খাবার জোগানোর মাধ্যম মাত্র। আর এক মাস ব্যাপী এই অনুষ্ঠান যে সেই মানুষগুলিকেও সুযোগ দেবে, সেই নিয়ে কোনও দ্বিমত নেই রাজ্যের প্রশাসনিক মহলের।

সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, মহাকুম্ভের হাত ধরে বেড়েছে কাজের সুযোগ। মূলত, গিগ ওয়ার্কার বা অস্থায়ী কর্মীদের জন্যই বেড়েছে কাজের পরিমাণ। জানা যায়, শুধুমাত্র মেলা ঘিরে ১২ লক্ষ নতুন অস্থায়ী কাজ তৈরি হয়েছে প্রয়াগরাজে। যা ৮ লক্ষ কর্মীদের সারাবছরের তুলনায় একটু বাড়তি আয় জোগাতে সাহায্য় করবে। মানে কর্মীর তুলনায় কাজের পরিমাণ বেশি। ফলত, আয় ফুরোবে না গিগ ওয়ার্কারদের।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার