AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: ‘কলকাতা জুড়ে জতুগৃহ তৈরি হয়েছে’, নাজিরাবাদে গিয়ে বললেন শুভেন্দু

| Edited By: | Updated on: Jan 29, 2026 | 9:08 PM
Share

Breaking News in Bengali Live Updates:পাশাপাশি বঙ্গে আবার এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি  নিতিন নবীন। সেখান থেকে তিনি একহাত নেন তৃণমূলকে। অপরদিকে, শূন্য সিপিএম কি এবার নতুন জোট করবে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীরের দলের সঙ্গে? নজর থাকবে সব...

West Bengal News Today Live: 'কলকাতা জুড়ে জতুগৃহ তৈরি হয়েছে', নাজিরাবাদে গিয়ে বললেন শুভেন্দু
নাজিরাবাদে শুভেন্দুImage Credit: নিজস্ব চিত্র

এসআইআর ইস্যুতে বঙ্গে পারদ ক্রমেই চড়ছে। তার সঙ্গে জেলায়-জেলায় শাসক থেকে বিরোধী সকলেই যাচ্ছেন আর ভোটের প্রচার সারছেন। গতকাল মুখ্যমন্ত্রীর সভা ছিল সিঙ্গুরে। সেখান থেকে তিনি দু’টি নয়া শিল্প তৈরির কথা ঘোষণা করেছেন। পাশাপাশি বঙ্গে আবার এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি  নিতিন নবীন। সেখান থেকে তিনি একহাত নেন তৃণমূলকে। অপরদিকে, শূন্য সিপিএম কি এবার নতুন জোট করবে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীরের দলের সঙ্গে? নজর থাকবে সব…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Jan 2026 09:07 PM (IST)

    Group C and Group D Exam: কবে হচ্ছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা?

  • 29 Jan 2026 06:32 PM (IST)

    Fire in Anandapur: মৃতের সংখ্য়া বেড়ে ২৫

    • ধ্বংসস্তূপ থেকে আরও চারটি মৃতদেহ উদ্ধার করল পুলিশ
    • মৃতদেহ উদ্ধারের সংখ্যা বেড়ে হল 25
    • সূত্রের খবর, দেহগুলি প্রায় কঙ্কাল হয়ে যাওয়া অবস্থায় উদ্ধার হয়েছে
  • 29 Jan 2026 05:26 PM (IST)

    ‘ফলের প্যাকেটে দেহাংশ পাচার’

    • আনন্দপুরের সেই জতুগৃহ থেকে বুধবার বেলা পর্যন্ত ভিতর থেকে তিনটি পোড়া শরীর-সহ ২১ টি দেহাংশ উদ্ধার হয়েছে। দুটো বস্তায় ভরে সেসব গিয়েছে কাটাপুকুর মর্গে। এখনও নিখোঁজ অন্ততপক্ষে ২৭!
    • এই ২৭ জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। এখনও পর্যন্ত ১৬টি দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৫ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
    • আদালতের অনুমতি নিয়ে বুধবার নাজিরাবাদে যান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই বিস্ফোরক দাবি করেন শুভেন্দু।
    • সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ‘এখান থেকে নাকি দেহাংশ পাচার হয়ে যাচ্ছে?’ প্রশ্ন শেষ হতে না হতেই শুভেন্দু বলেন, ‘এখানে দেহাংশ ফলের প্যাকেটে করে পাচার হয়ে যাচ্ছে।’
  • 29 Jan 2026 04:04 PM (IST)

    Calcutta High Court: ময়নায় বন্ধ লক্ষ্মীর ভান্ডার, রিপোর্ট চাইল হাইকোর্ট

    • মিলছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা, সরকারি প্রকল্প থেকে ‘বঞ্চিত’ পূর্ব মেদিনীপুরের ময়নার প্রায় সাত হাজার মহিলা
    • এক মাস বা দু’মাস নয়! একেবারে পাঁচ মাস
    • সেই অভিযোগের জল এবার গড়াল কলকাতা হাইকোর্টে
    • শুনানি পর্বেই দু’সপ্তাহের মধ্যে রাজ্যে কাছে এই অভিযোগ ঘিরে রিপোর্ট তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ
    • মামলার কারণে যেন টাকা বন্ধ না-থাকে, সেই নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ
  • 29 Jan 2026 03:42 PM (IST)

    Suvendu in Anandapur: নাজিরাবাদে শুভেন্দু

    • ১৬৩ ধারা জারি সত্ত্বেও নাজিরবাদে শুভেন্দু, অনুমতি দিয়েছে হাইকোর্ট
    • পৌঁছেই রাজ্য সরকারকে আক্রমণ, কাঠগড়ায় তুললেন পুলিশকেও
    • বললেন, ‘কলকাতাজুড়ে জতুগৃহ তৈরি হয়েছে, দায়ী তৃণমূল ও পুলিশ’
  • 29 Jan 2026 01:07 PM (IST)

    Rajiv Kumar: বিদায়বেলায় রাজীবের মুখে সৎ সাহসের কথা

    সৎ সাহস থাকলে সমস্ত সমস্যার মোকাবিলা করা সম্ভব। সাহস মানে গুলি চালানো নয়, মানুষ মারা নয়। নিজের বিদায় সংবর্ধনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডিজি রাজীব কুমারের।

    তাঁর বক্তব্য, বাংলার প্রাণহানি ছাড়াই সমস্যার মোকাবিলা করছে পুলিশ। অন্য রাজ্যের তুলনায় বাংলার সামনে চ্যালেঞ্জ বেশি, মত রাজীব কুমারের।

  • 29 Jan 2026 11:56 AM (IST)

    Ajit Pawar Last Rite: ‘অজিত দাদা অমর রহে’, শেষকৃত্যে জনজোয়ার

    • অজিত পওয়ারের শেষকৃত্যে জনজোয়ার। অনুগামীরা স্লোগান দিলেন, ‘অজিত দাদা অমর রহে’।
    • গতকাল, ২৮ জানুয়ারি বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। আজ বারামতীতেই শেষকৃত্য সম্পন্ন হচ্ছে তাঁর।
    • অজিত পওয়ারের শেষকৃত্য়ে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রীর তরফে তিনি মাল্যদান করেন।  উপস্থিত রয়েছেন পওয়ার পরিবারও।
    • অজিত পওয়ারের মৃত্য়ুতে তিনদিনের শোক দিবস ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্রে। Ajit Pawar died in a plane crash on Wednesday in Baramati.
  • 29 Jan 2026 11:25 AM (IST)

    CBI Raid: শহরে ফের সিবিআই হানা

    • ট্যাংরা শিল্পতালুকে সিবিআইয়ের হানা। ভারা টেকনোলজি নামের সংস্থার অফিসে সিবিআই তল্লাশি।
    • সূত্রের খবর, কানোরিয়া ফাউন্ডেশনের সঙ্গেও যোগ রয়েছে এই সংস্থার। যে বহুতলে এই অফিস, সেটাও কানোরিয়ার কোম্পানি শ্রেই ফাউন্ডেশনের নামে।
    • একই সঙ্গে এদিন তপসিয়াতেও সংস্থার একটি অফিসে তল্লাশিতে যায় সিবিআই-এর গোয়েন্দারা।
    • ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলার তদন্তে সকাল থেকেই বেশ কয়েক জায়গায় তল্লাশি শুরু করেছেন সিবিআই গোয়েন্দারা।
  • 29 Jan 2026 10:40 AM (IST)

    Mahua Moitra: রোল অবজারভার রবি কান্তর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুলে সরব মহুয়া মৈত্র

  • 29 Jan 2026 10:26 AM (IST)

    Mamata Banerjee: সিঙ্গুরের মাটি থেকে হুঙ্কার মমতার, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

  • 29 Jan 2026 10:22 AM (IST)

    মেহতাব হোসেনের ডাক পড়ল শুনানিতে

    Mehtab Hossain

    • এবার SIR- র শুনানিতে ডাকা হল প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে।গতকালই হাতে পেয়েছেন নোটিস।
    • আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের স্থানীয় শুনানিকেন্দ্রে ডেকে পাঠানো হয়েছে তাঁকে।
    • মেহতাবের দাবি, তালিকায় মায়ের নামের সঙ্গে প্রাক্তন ফুটবলারের নামের অমিল থাকায় ডেকে পাঠানো হয়েছে।
  • 29 Jan 2026 10:19 AM (IST)

    Rachna Banerjee: ‘এখন থেকে লড়াই শুরু…’, ২০২৬ কত ভোটে জিততে হবে বলে দিলেন রচনা

    Rachna Banerjee (15)

    রচনা বন্দ্যোপাধ্যায়, সাংসদ

    ভোট আসতেই সিঙ্গুরকে নিয়ে ঘুঁটি সাজাতে ব্যস্ত শাসকদল। আন্দোলনের মাটি বীরভূম থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬৯৪ টি পরিষেবার শিলান্যাস করেছেন।

    গতকাল শুধু মুখ্য়মন্ত্রী নন, উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও দীপক অধিকারী। সেখান থেকে এক প্রকার ভোটের টার্গেট বেঁধে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

    বিস্তারিত পড়ুন: Rachna Banerjee: ‘এখন থেকে লড়াই শুরু…’, ২০২৬ কত ভোটে জিততে হবে বলে দিলেন রচনা

  • 29 Jan 2026 10:18 AM (IST)

    Humayun and Salim: ‘বৈঠক ফলপ্রসূ’, হুমায়ুনের সঙ্গে জোট কি তবে হচ্ছেই CPM-এর?

    Humayun And Salim

    হুমায়ুন কবীর এবং মহম্মদ সেলিম

    টার্গেট ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে বৈঠকে বসেছেন ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীর ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সূত্রের খবর, প্রাথমিক ভাবে জোটের স্ট্র্যাটেজি এবং আসনের রফা নিয়েই বৈঠক হয়েছে।

    মুর্শিদাবাদের আসন নিয়েও জোর আলোচনা হয়েছে বৈঠকে। তবে এই জোট নিয়ে দলের অন্দরে কথা বলবেন সেলিম। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    বিস্তারিত পড়ুন: Humayun and Salim: ‘বৈঠক ফলপ্রসূ’, হুমায়ুনের সঙ্গে জোট কি তবে হচ্ছেই CPM-এর?

  • 29 Jan 2026 10:10 AM (IST)

    SIR-আবহে দিল্লিতে জোড়াল আন্দোলনের পথে তৃণমূল

    1. ২ ফেব্রুয়ারি জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের।
    2. ১৫ জনের প্রতিনিধি দল নিয়ে জ্ঞানেশকুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী
    3. SIR-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ধরণা-অবস্থানের পরিকল্পনা তৃণমূলের।
    4. SIR-আবহে দিল্লিতে জোড়াল আন্দোলনের পথে তৃণমূল

Published On - Jan 29,2026 10:08 AM

Follow Us