AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখ নিয়ে হাসাহাসি! রেগে আগুন আয়েশা, ‘কোনওদিন বলিউডে ফিরব না’

Ayesha Takia: ২০০৯ সালে বিয়ে করেন আয়েশা টাকিয়া। তাঁর স্বামীর নাম ফারহান আজমি। তাঁদের এক সন্তান রয়েছে ২০১১ সালের পর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি আয়েশাকে। নিজেকে লাইমলাইট থেকে দূরেই সরিয়ে রেখেছেন তিনি। যদিও ইনস্টাগ্রামে তিনি বেশ সক্রিয়। সংসার পরিবার নিয়ে কেটে যাচ্ছে তাঁর সময়।

মুখ নিয়ে হাসাহাসি! রেগে আগুন আয়েশা, 'কোনওদিন বলিউডে ফিরব না'
'কোনওদিন বলিউডে ফিরব না'
| Edited By: | Updated on: Feb 19, 2024 | 8:19 PM
Share

আয়েশা তাকিয়াকে মনে আছে? সলমন খান থেকে শাহিদ কাপুরের সঙ্গে কাজ করেছেন তিনি। হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে যান আয়েশা। বিদায় জানান, গ্ল্যামার দুনিয়াকে। সম্প্রতি তাঁকে আবার দেখা গিয়েছে বিমানবন্দরে। আর এর পর থেকেই শুরু হয়েছে আলোচনা! তাঁকে দেখে আঁতকে উঠেছেন নেটিজেন! ‘এ কোন আয়েশা’? প্রশ্ন তুলেছেন তাঁরা কারণ একটাই, আয়েশার প্লাস্টিক সার্জারি। মুখ একেবারে বদলে গিয়েছে তাঁর! কেন মুখের উপর কারুকার্য করতে গেলেন আয়েশা, তা নিয়েই যখন হচ্ছে সমালোচনা, তখন এক পোস্টের মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। বললেন, “বলা দরকার ছিল, তাই বলছি। দু’দিন আগেই হঠাৎ করেই আমায় গোয়া যেতে হয়। পরিবারে হঠাৎ করেই একটা বিপদ হয়। আমার দিদিকে হাসপাতালে ভর্তি করতে হয়। এমন সময়েই পাপারাৎজি আমাকে আটকায়। ফ্লাইট ধরার আগে মাত্র কিছু সময় আমি ওঁদের দিই ছবি তোলার জন্য। হঠাৎ করেই দেখি এই দেশে আমি কীরকম দেখতে শুধু তাই নিয়েই কথা হচ্ছে।”

এখানেই থামেননি আয়েষা। তিনি বলেন, আপাতত বলিউডে কামব্যাক করার কোনও ইচ্ছেই নেই তাঁর। কোনওদিন ছবিও করবেন না। তাঁর কথায় “নিজের জীবন খুব ভাল ভাবেই কাটাচ্ছি আমি। তাই সবাইকে অনুরোধ আমার জীবন নিয়ে এত ভাববেন না। আপনাদের মতামত আমার দরকার নেই। জীবনে উন্নত করুন। একজন সুখী মহিলা কেমন দেখতে হবে, সেটা আপনাদের বলে দিতে কেউ বলেনি।”

২০০৯ সালে বিয়ে করেন আয়েশা টাকিয়া। তাঁর স্বামীর নাম ফারহান আজমি। তাঁদের এক সন্তান রয়েছে ২০১১ সালের পর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি আয়েশাকে। নিজেকে লাইমলাইট থেকে দূরেই সরিয়ে রেখেছেন তিনি। যদিও ইনস্টাগ্রামে তিনি বেশ সক্রিয়। সংসার পরিবার নিয়ে কেটে যাচ্ছে তাঁর সময়।

Follow Us
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
ডবল ইঞ্জিন সরকার দুর্নীতিমুক্ত পরিষেবা দিতে চায়: শুভেন্দু
ডবল ইঞ্জিন সরকার দুর্নীতিমুক্ত পরিষেবা দিতে চায়: শুভেন্দু
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা