AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরিণীতির হাতে এই ব্যাগটা দেখেছেন? দাম শুনলে মাথা ঘুরে যাবে

Parineeti Chopra: পরিণীতির যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে তা হল তাঁর ব্যাগ! হ্যাঁ, ঠিকই শুনছেন? কেন অভিনেত্রীর ব্যাগ নিয়ে এত চর্চা? কারণ সেই ব্যাগের দাম অনেকের সারা বছরের স্যালারির থেকেও বেশি।

পরিণীতির হাতে এই ব্যাগটা দেখেছেন? দাম শুনলে মাথা ঘুরে যাবে
কত দাম ব্যাগের?
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 9:59 PM
Share

গত বছর সেপ্টেম্বর মাসের শেষেই মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার। রাজস্থানের এক সাতমহলা প্রাসাদে বসেছিল সেই বিয়ের আসর। আপাতত সিনেমা থেকে খানিক দূরেই তিনি। তবে বিয়ের পর করে ফেলেছেন এক বড় কাজ। এই প্রথম বার অভিনয় নয়, মুম্বইয়ে গানের একক লাইভ শো করেছেন তিনি। সেই শো হিট। তবে শো’র থেকেও পরিণীতির যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে তা হল তাঁর ব্যাগ! হ্যাঁ, ঠিকই শুনছেন? কেন অভিনেত্রীর ব্যাগ নিয়ে এত চর্চা? কারণ সেই ব্যাগের দাম অনেকের সারা বছরের স্যালারির থেকেও বেশি।

সম্প্রতি বিমানবন্দরে ক্যামেরাবন্দী হয়েছেন পরিণীতি। পরেছিলেন সাদামাঠা পোশাক। যে টোট ব্যাগটি তিনি নিয়েছিলেন তাতে লেখা ছিল ‘PCC’। তাঁর গোটা নাম– পরিণীতি চোপড়া চাড্ডা। সূত্র জানাচ্ছে, ওই ব্যাগের দাম ১৯৯০ পাউন্ডস। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ২ লক্ষ ৯ হাজার ৬৩৭ টাকা! হাজার হোক সেলেব বলে কথা।

উল্লেখ্য তাঁর বিয়েতে হাজির ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা থেকে শুরু করে সানিয়া মির্জা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই। তবে বিয়েতে আসেননি পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার মা, মধু চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন মেয়ে ব্যস্ত থাকার কারণে বোনের বিয়েতে আসতে পারেননি। গানের কনসার্টেই মনোনিবেশ নাকি আগামী দিনে ফিরবেন ছবিতেও? সেই উত্তরেই মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা।

View this post on Instagram

A post shared by @parineetichopra

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?