AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arvind Kerjiwal: ‘কেজরীর সঙ্গে হাওয়ালা অপারেটরের চ্যাট’! মারাত্মক নথির সন্ধান পেল ইডি

Arvind Kejriwal: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আরও একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবগারি কেলেঙ্কারি মামলায় এই নিয়ে আট নম্বর চার্জশিট জমা দিল ইডি। সেই চার্জশিটে অভিযুক্তের তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালেরও নাম রেখেছে কেন্দ্রীয় এজেন্সি।

Arvind Kerjiwal: 'কেজরীর সঙ্গে হাওয়ালা অপারেটরের চ্যাট'! মারাত্মক নথির সন্ধান পেল ইডি
অরবিন্দ কেজরীবালImage Credit: TV9 Network
| Updated on: May 17, 2024 | 6:28 PM
Share

নয়া দিল্লি: দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির দাবি, অরবিন্দ কেজরীবালের সঙ্গে হাওয়ালা অপারেটরের চ্যাট রেকর্ডের সন্ধান পেয়েছে তারা। এদিকে এদিন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে সঙ্গে নিয়ে ইডির অফিসাররা পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে রাউস এভিনিউ কোর্টে। সেখানে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আরও একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবগারি কেলেঙ্কারি মামলায় এই নিয়ে আট নম্বর চার্জশিট জমা দিল ইডি। সেই চার্জশিটে অভিযুক্তের তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালেরও নাম রেখেছে কেন্দ্রীয় এজেন্সি।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালের বিরুদ্ধে এটাই প্রথম চার্জশিট জমা পড়ল আদালতে। শুধু কেজরীর নামই নয়, গোটা আম আদমি পার্টির নাম চার্জশিটে অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি ইডির। বৃহস্পতিবার অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু সুপ্রিম কোর্টে জানান, “আমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যে অরবিন্দ কেজরীবাল একটি সাত-তারা হোটেলে ছিলেন এবং সেই হোটেলের আংশিক বিল মিটিয়েছিল এই মামলার এক অভিযুক্ত।” দিল্লির আবগারি নীতি নির্ধারণের ক্ষেত্রে কেজরীবালের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও আদালতে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অরবিন্দ কেজরীবাল তাঁর মোবাইলের পাসওয়ার্ড দিতে রাজি না হওয়ায়, বিকল্প পথ ব্যবহার করেছেন এজেন্সির অফিসাররা। হাওয়ালা অপারেটরদের মোবাইলের থেকে এই তথ্য উদ্ধার করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?