AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

One Nation, One Election: ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে খতিয়ে দেখবে কমিটি, প্রকাশ হল নামের তালিকা

One Nation, One Election: দীর্ঘ জল্পনার পর ১৭ ডিসেম্বর, মঙ্গলবার সংসদে 'এক দেশ, এক নির্বাচন বিল' পেশ হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল এই বিল পেশ করেন। এই বিল পেশের সপক্ষে ২৬৯ সাংসদ ভোট দেন, বিপক্ষে ভোট দেন ১৯৮ জন।

One Nation, One Election: 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে খতিয়ে দেখবে কমিটি, প্রকাশ হল নামের তালিকা
Image Credit: PTI
| Updated on: Dec 18, 2024 | 10:14 PM
Share

নয়া দিল্লি: এক দেশ, এক নির্বাচনের জন্য মঙ্গলবার সংসদে বিল পেশ করা হয়। সেই বিল পর্যালোচনা করতে গঠিত হল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। সেই কমিটিতে অন্তর্ভুক্ত সমস্ত সাংসদদের নাম ঘোষণা করা হয়েছে। এই জেপিসি-র জন্য লোকসভার ২১ জন এবং রাজ্যসভা থেকে ১০ জন সাংসদের নাম বেছে নেওয়া হয়েছে।

তালিকায় রয়েছেন, প্রিয়ঙ্কা গান্ধী, মণীশ তিওয়ারি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ সাংসদদের নাম। বাঁসুরি স্বরাজ, সম্বিত পাত্র এবং অনুরাগ ঠাকুর সহ ১০ জন বিজেপি সাংসদ রয়েছেন সেই তালিকায়। তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম বেছে নেওয়া হয়েছে।

এই কমিটিকে আগামী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এই জেপিসির জন্য ১০ জন রাজ্যসভার সাংসদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। ভোট দেওয়ার পর, এক দেশ, এক নির্বাচনের জন্য বিলটি পুনরায় উত্থাপন করা হবে।

মঙ্গলবার আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল লোকসভায় ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ করেছেন। বিরোধী দলীয় সাংসদরা এর বিরোধিতা করেন। এরপর বিলটি উপস্থাপনের জন্য ইলেকট্রনিক ভোটিং হয়। কয়েকজন সাংসদ আপত্তি জানান। স্লিপ দিয়ে পুনরায় ভোট করা হয়।

এদিকে, বিল পেশ করার সময় লোকসভায় অনুপস্থিত ২০ জন সাংসদকে নোটিস পাঠাচ্ছে বিজেপি। হাউসে তাঁদের উপস্থিতির জন্য পার্টি হুইপ জারি করেছিল।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?