AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lady of Justice Statue: আইনের চোখ আর বাঁধা নয়, তরোয়ালের জায়গায় সংবিধান, সুপ্রিম কোর্টে বসল ‘লেডি অব জাস্টিস’-র নতুন মূর্তি

Lady of Justice Statue: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশ নতুন এই মূর্তিটি তৈরি করা হয়েছে। মূর্তি চোখ খোলা রেখে প্রধান বিচারপতি বার্তা দিতে চেয়েছেন যে ভারতের আইন অন্ধ নয়। সকলকে সমান চোখে দেখে বিচার করে। তরোয়ালের পরিবর্তে মূর্তি একহাতে সংবিধান রেখে বার্তা দেওয়া হয়েছে, দেশের আইন কেবল শাস্তির প্রতীক নয়।

Lady of Justice Statue: আইনের চোখ আর বাঁধা নয়, তরোয়ালের জায়গায় সংবিধান, সুপ্রিম কোর্টে বসল 'লেডি অব জাস্টিস'-র নতুন মূর্তি
লেডি অব জাস্টিসের নতুন মূর্তি
| Edited By: | Updated on: Oct 16, 2024 | 11:05 PM
Share

নয়াদিল্লি: চোখ কালো কাপড়ে বাঁধা। এক হাতে দাঁড়িপাল্লা। অন্য হাতে তরোয়াল। এতদিন ‘লেডি অব জাস্টিস’-র এই ছবিই দেখা গিয়েছে। এবার তা বদলে গেল। আইনের চোখ আর বাঁধা রইল না। আর কেউ বলতে পারবে না, আইন ‘অন্ধ’। একহাতে দাঁড়িপাল্লা রইল। কিন্তু, তরোয়ালের জায়গায় অন্য হাতে এল সংবিধান। সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাইব্রেরিতে ‘লেডি অব জাস্টিস’-র এই নতুন মূর্তি বসানো হয়েছে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশ নতুন এই মূর্তিটি তৈরি করা হয়েছে। মূর্তির চোখ খোলা রেখে প্রধান বিচারপতি বার্তা দিতে চেয়েছেন যে ভারতের আইন অন্ধ নয়। সকলকে সমান চোখে দেখে বিচার করে। তরোয়ালের পরিবর্তে মূর্তির একহাতে সংবিধান রেখে বার্তা দেওয়া হয়েছে, দেশের আইন কেবল শাস্তির প্রতীক নয়। ন্যায়বিচারের প্রতীক।

পুরনো মূর্তির একটি হাতে যে দাঁড়িপাল্লা ছিল, নতুন মূর্তিতেও তা রয়েছে। আদালত যে বাদী ও বিবাদী পক্ষের যুক্তি শুনে বিচার করে, তারই প্রতীক এই দাঁড়িপাল্লা। তাই, নতুন মূর্তিতেও রয়েছে তা। অনেকে বলছেন, এই পদক্ষেপ ন্যায়বিচারের ঔপনিবেশিক ধারণার সমাপ্তির প্রতীক। যেভাবে ভারতীয় দণ্ডবিধি বদলে ভারতীয় ন্যায় সংহিতা চালু করা হয়েছে, সেভাবেই ঔপনিবেশিক ধারণার সমাপ্তি ঘটিয়ে বসানো হল ‘লেডি জাস্টিস’-র নতুন মূর্তি।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা