AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire: বেরচ্ছে কালো ধোঁয়া-আগুনের হলকা, সাতসকালেই সরকারি সচিবালয়ে ভয়ঙ্কর আগুন

Fire in Government Secretariat: বিল্ডিংয়ের ছাদ থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। জানা গিয়েছে, সরকারি সচিবালয়ের চারতলায় আগুন লেগেছে। পুরনো ফাইল ও প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। 

Fire: বেরচ্ছে কালো ধোঁয়া-আগুনের হলকা, সাতসকালেই সরকারি সচিবালয়ে ভয়ঙ্কর আগুন
ভোপালে সরকারি সচিবালয়ে আগুন।Image Credit: ANI
| Updated on: Mar 09, 2024 | 12:18 PM
Share

ভোপাল: সাতসকালে ভয়াবহ আগুন। সপ্তাহ শেষে সরকারি সচিবালয়ে লাগল আগুন। গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায় বল্লভ ভবন সচিবালয়ে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক দমকল বাহিনী। আগুন নেভানোর চেষ্টা চলছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

এ দিন সকালে মধ্য প্রদেশের ভোপালে বল্লভ ভবন সচিবালয়ে আগুন লাগে। দাউদাউ করে আগুন বের হতে দেখা হয়। বিল্ডিংয়ের ছাদ থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। জানা গিয়েছে, সরকারি সচিবালয়ের চারতলায় আগুন লেগেছে। পুরনো ফাইল ও প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে।

সরকারি দফতরে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অবধি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “বল্লভ ভবনের চতুর্থ তলে আগুন লেগেছে। কালেক্টরের কাছ থেকে খবর পাওয়ার পরই আমি মুখ্যসচিবকে অগ্নি নির্বাপণের কাজে তদারকির নির্দেশ দিয়েছি। অগ্নিকাণ্ডে ঘটনার তদন্ত করা হচ্ছে। আমার কাছে খবর এসেছে যে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, তার নির্দেশ দিয়েছি আমি।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?