AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Microsoft Outage: ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’ সমস্যা মিটেছে’, এখনও মাইক্রোসফটের সঙ্গে যোগ রেখে চলেছে MEITY

Microsoft Outage: শুক্রবার সকাল ১১টা। হঠাৎই নীল হয়ে যায় কম্পিউটারের স্ক্রিন। তারপর শাট ডাউন। তারপর আবার নিজে থেকেই চালু হওয়া। গোটা বিশ্ব জুড়ে এই সমস্যার শিকার হয়েছেন ইউজার্সরা।  হইচই পড়ে যায়। কেন হঠাৎ এই সমস্যা, তা নিয়ে চলতে থাকে কাটাছেঁড়া।

Microsoft Outage: ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’ সমস্যা মিটেছে', এখনও মাইক্রোসফটের সঙ্গে যোগ রেখে চলেছে MEITY
অচল মাইক্রোসফ্ট।Image Credit: TV9 বাংলা
| Updated on: Jul 19, 2024 | 10:44 PM
Share

নয়া দিল্লি: ‘ইওর পিসি রান ইন টু অ্যা প্রবলেম অ্যান্ডস টু রিস্টার্ট’, শুক্রবার বিশ্ব জুড়ে পড়ে যায় হইচই। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিস্তর  সমস্যা দেখা দিয়েছিল মাইক্রোসফ্‌টের। ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’-এর সমস্যা মিটে গিয়েছে বলে দাবি করল মাইক্রোসফট। মিনিস্ট্রি অব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনেলজি অর্থাৎ মেইটি এখনও মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। পাশাপাশি কম্পিউটার এর্মাজেন্সি রেসপন্স সিস্টেম অর্থাৎ CERT চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (CISO)-র সঙ্গে সমন্বয় রেখে চলেছে। যদিও ‘অফিস ৩৬৫’ অ্যাপ এবং পরিষেবার ক্ষেত্রে এখনও কিছুটা এই প্রভাব থাকবে বলেও জানিয়েছে সংস্থা। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

শুক্রবার সকাল ১১টা। হঠাৎই নীল হয়ে যায় কম্পিউটারের স্ক্রিন। তারপর শাট ডাউন। তারপর আবার নিজে থেকেই চালু হওয়া। গোটা বিশ্ব জুড়ে এই সমস্যার শিকার হয়েছেন ইউজার্সরা।  হইচই পড়ে যায়। কেন হঠাৎ এই সমস্যা, তা নিয়ে চলতে থাকে কাটাছেঁড়া। তবে কি সাইবার হানা হল? উঠে আসে সে তত্ত্বও। যদিও বর্তমানে সে তত্ত্ব খারিজ করে দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফ্‌ট দাবি করে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেটের জন্য এই সমস্যা হয়েছে। যার জেরে উইন্ডোজ় রয়েছে এমন ডেস্কটপ এবং ল্যাপটপে সমস্যা দেখা দেয়। কিন্তু এই সমস্যার জন্য বিশ্বজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা, বিমান পরিষেবা ও শেয়ার বাজারেও ব্যাপক প্রভাব পড়ে। তৎপরতার সঙ্গে কাজ করতে থাকে মাইক্রোসফট।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?