AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samik Bhattacharya: ‘আর কতদিন হাতের পুতুল হয়ে থাকবেন?’, মুসলিমদের বার্তা শমীকের

Samik Bhattacharya: রাজ্যের মুসলিম ভোটারদের বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। ভোটব্যাঙ্ক হয়ে না থাকার কথা বললেন। আয়নার দিকে তাকাতে বললেন। রাজনীতির কারবারি বলছেন, ছাব্বিশের নির্বাচনের আগে শমীকের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Samik Bhattacharya: 'আর কতদিন হাতের পুতুল হয়ে থাকবেন?', মুসলিমদের বার্তা শমীকের
শমীক ভট্টাচার্য (ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 15, 2025 | 11:35 PM
Share

কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন ঘিরে রাজনীতির পারদ এখন থেকেই চড়ছে। এই পরিস্থিতিতে মুসলিমদের বিশেষ বার্তা দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

এদিন মুসলিমদের উদ্দেশে বার্তা দিয়ে শমীক বলেন, “আপনারা আর কতদিন হাতের পুতুল হয়ে থাকবেন? কতদিন ভোটার হয়ে থাকবেন? কতদিন সংখ্যালঘু হয়ে থাকবেন? এই রাজ্যে আপনারা ৩০ শতাংশের বেশি আছেন। সংখ্যালঘু বলা যায় না। তাই জাতীয় জনজীবনের মূল স্রোতে আসুন। ভোটব্যাঙ্ক হয়ে থাকবেন না। আয়নার দিকে তাকান।”

রাজনীতির কারবারিরা বলেন, ২০১১ সাল থেকে বেশিরভাগ মুসলিম ভোট পায় তৃণমূল। মুসলিম ভোটব্যাঙ্কের কথা তুলে লাগাতার রাজ্যের শাসকদলকে আক্রমণ করে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, হিন্দুদের ভোটে তিনি জিতেছেন। এমনকি, বিজেপির বিধায়ক-সাংসদরা হিন্দুদের ভোটে জিতেছেন বলেও তিনি মন্তব্য করেন। বিধানসভা নির্বাচনের আগে এই নিয়ে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ বাড়ছে। এমনকি, বিধানসভার অন্দরেও এই নিয়ে চাপানউতোর তৈরি হয় শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে।

এই অবস্থায় রাজ্যের মুসলিম ভোটারদের বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। ভোট ব্যাঙ্ক হয়ে না থাকার কথা বললেন। আয়নার দিকে তাকাতে বললেন। রাজনীতির কারবারি বলছেন, ছাব্বিশের নির্বাচনের আগে শমীকের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে, শুভেন্দু যখন হিন্দু ভোটকে বিজেপির দিকে টানার চেষ্টা করছেন, তখন মুসলিমদের নতুন করে ভাবার জন্য বার্তা দিলেন শমীক।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?