AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhilari: বন্যা বিপর্যস্ত অসমের পাশে বাংলা, ১০ কোটি সাহায্য শুভেন্দুর, ধন্যবাদ হিমন্ত বিশ্বশর্মার

Himanta Biswa Sarma thanks Suvendu Adhikari: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট বার্তা দেন, যে কোনও সংকটময় পরিস্থিতিতে অসমের পাশে রয়েছে বাংলা। মুখ্যমন্ত্রী লেখেন, "'মানুষ মানুষের জন্য'। রাষ্ট্রবাদী সরকার সর্বদা যে কোনও প্রান্তের জনগণের পাশে, এই মন্ত্রেই আমাদের পথ চলা। অসমের এই কঠিন সময়ে বাংলার মানুষ সর্বান্তঃকরণে আপনাদের পাশে রয়েছে।"

Suvendu Adhilari: বন্যা বিপর্যস্ত অসমের পাশে বাংলা, ১০ কোটি সাহায্য শুভেন্দুর, ধন্যবাদ হিমন্ত বিশ্বশর্মার
শুভেন্দু-হিমন্ত বিশ্বশর্মাImage Credit: Tv9 Bangla
| Updated on: Aug 14, 2026 | 4:15 AM
Share

কলকাতা: বন্যায় বিপর্যস্ত অসম। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্য। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। অসমের এই দুর্দিনে সাহায্যে হাত বাড়িয়ে দিল বাংলা। অসমের পাশে দাঁড়াতে বিধানসভা থেকে শুভেন্দু আগেই ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাঠানো হবে প্রতিবেশী রাজ্যে। কথা মতোই কাজ। অসম সরকারের কাছে ১০ কোটি পাঠাল শুভেন্দু-সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী।

কী লিখেছেন শুভেন্দু অধিকারী ?

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট বার্তা দেন, যে কোনও সংকটময় পরিস্থিতিতে অসমের পাশে রয়েছে বাংলা। মুখ্যমন্ত্রী লেখেন, “‘মানুষ মানুষের জন্য’। রাষ্ট্রবাদী সরকার সর্বদা যে কোনও প্রান্তের জনগণের পাশে, এই মন্ত্রেই আমাদের পথ চলা। অসমের এই কঠিন সময়ে বাংলার মানুষ সর্বান্তঃকরণে আপনাদের পাশে রয়েছে। মা কামাখ্যা ও মা কালীর আশীর্বাদে অসমের এই সংকটময় পরিস্থিতি দ্রুত কেটে যাক এবং জনজীবন স্বাভাবিক হোক এই কামনাই করি। পশ্চিমবঙ্গ ও অসমের আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন আগামী দিনে আরও সুদৃঢ় হোক।”

ধন্যবাদজ্ঞাপন অসমের মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, বাংলাকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ ও অসমের আত্মিক সম্পর্ককে তুলে ধরেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। লেখেন, “অসম ও পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘদিনের এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। আমাদের অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও দুই রাজ্যের মানুষের আন্তরিকতার বন্ধনে গড়ে উঠেছে এই সম্পর্ক। বন্যা ত্রাণ ও পুনর্বাসনের জন্য অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার সহায়তা প্রদানের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীশুভেন্দু অধিকারী মহাশয় এবং বাংলার জনগণের প্রতি অসমবাসীর হয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মা কামাখ্যা ও মা কালীর আশীর্বাদ আমাদের এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দিক…এই কামনা করি।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা