AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shamik Bhattacharya: রাজ্যসভার প্রার্থী হচ্ছেন শুনেই শমীকের মুখে বুদ্ধবাবুর নাম

BJP: এই নাম ঘোষণার পর শমীক ভট্টাচার্য বলেন, "দলের কাছে কৃতজ্ঞ, সংগঠনের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে রাজ্যসভায় পাঠানোর জন্য মনোনীত করেছে। একইসঙ্গে মনে রাখতে হবে বাংলার মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি।"

Shamik Bhattacharya: রাজ্যসভার প্রার্থী হচ্ছেন শুনেই শমীকের মুখে বুদ্ধবাবুর নাম
এ রাজ্য থেকে শমীক ভট্টাচার্য যাচ্ছেন রাজ্যসভায়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 11, 2024 | 9:29 PM
Share

কলকাতা: বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন শমীক ভট্টাচার্য। রবিবারই বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ থেকে শমীক ভট্টাচার্যের নাম রয়েছে সেখানে। সাত রাজ্য থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থীদের তালিকা এদিন প্রকাশ করা হয়। ২ এপ্রিল এ রাজ্য থেকে মনোনীত ৫ সাংসদের ৬ বছরের মেয়াদ শেষ হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট হবে। সেখানে ইতিমধ্যেই তৃণমূল তাদের ৪ প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছে। বিজেপিও ১ জন প্রার্থী দিতে পারত। সেই হিসাবেই শমীকের নাম দেওয়া হল। সব মিলিয়ে দেশের ১৫টি রাজ্যে ৫৬টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। সর্বত্রই ২৭ তারিখ ভোট।

এই নাম ঘোষণার পর শমীক ভট্টাচার্য বলেন, “দলের কাছে কৃতজ্ঞ, সংগঠনের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে রাজ্যসভায় পাঠানোর জন্য মনোনীত করেছে। একইসঙ্গে মনে রাখতে হবে বাংলার মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি।”

এই প্রার্থিতালিকা ঘোষণার পর কিছুটা নস্টালজিক শমীক। এর আগে বিজেপি এ রাজ্য থেকে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে বটে, তবে তাঁকে বিজেপির সংগঠন হিসাবে ধরা যায় না। কিন্তু শমীক বিজেপির বহু পুরনো সৈনিক। সময়ের হাত ধরে নতুন বহু মুখ উঠে এলেও যে সময় এ রাজ্যে বিজেপির কিছুই ছিল না, সেই সময় থেকে শমীক ভট্টাচার্য, রাহুল সিনহাদের সংগঠন তৈরির চেষ্টা।

শমীক বলেন, “সেই সব দিনের কথা আমার খুব বেশি করে মনে পড়ছে যখন আমি, রাহুলদা পার্টি অফিসে বসে থাকতাম। আটের দশক তখন। বুদ্ধদেববাবু বলতেন যাঁদের বিধানসভায় কোনও প্রতিনিধিত্ব নেই, আমরা তাঁদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। সেদিনের সেসব কথা খুব মনে পড়ছে। অনেকে হয়ত আমাদের মধ্যে নেই। তাঁরা থাকলে খুশি হতেন যে কলকাতা থেকে আমাদের রাজ্যসভায় আমাদের শক্তিতে প্রতিনিধিত্ব করতে পারবে। সেটাই বারবার মনে হচ্ছে।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?