AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CRPF-Sujit Basu: শ্রীভূমি ঘিরতে শুরু করলেন CRPF জওয়ানরা, সুজিতের বাড়ির সামনে ভিড় সরাচ্ছে পুলিশ

Sujit Basu: সুজিতের বাড়িতে ইডি হানা দিয়েছে- খবর চাউর হতেই ভিড় জমতে শুরু করে শ্রীভূমিতে। এলাকাবাসীরাই গলির সামনে ভিড় করেন। ভিতরে তখন কী চলছে, তা বোঝার উপায় নেই। তবে বাইরে তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তা। 

CRPF-Sujit Basu: শ্রীভূমি ঘিরতে শুরু করলেন CRPF জওয়ানরা, সুজিতের বাড়ির সামনে ভিড় সরাচ্ছে পুলিশ
শ্রীভূমিতে বাড়ছে সিআরপিএফ জওয়ানদের সংখ্যাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 12:39 PM
Share

কলকাতা: সাতসকালে কেন্দ্রীয় মন্ত্রীর অ্যাকশন। দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তবে সন্দেশখালির ঘটনার পর ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা আটঘাঁট বেঁধেই ময়দানে নেমেছিলেন। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে ছিল ঢাল, লাঠি, হেলমেট, টিয়ার সেল। বিবেকানন্দের বাড়িতে সকাল সাড়ে ৬টার মধ্যে পৌঁছে যান ইডি আধিকারিকরা। প্রথমে অবশ্য মন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশ কিছুটা কথা কাটাকাটি হয় তাঁদের। গেট খুলতে দেরি হয় মিনিট কুড়ি। তাতেই সমস্যা। যদিও কিছুক্ষণের মধ্যে তা মিটেও যায়। সুজির বসুর দুটি বাড়িতে দুটি দলে ভাগ হয়ে তল্লাশি শুরু করেন আধিকারিকরা।

সুজিতের বাড়িতে ইডি হানা দিয়েছে- খবর চাউর হতেই ভিড় জমতে শুরু করে শ্রীভূমিতে। এলাকাবাসীরাই গলির সামনে ভিড় করেন। ভিতরে তখন কী চলছে, তা বোঝার উপায় নেই। তবে বাইরে তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তা।  বেলা সাড়ে এগারোটার কিছু পর। এরপর হঠাৎ করেই বাহিনীর সংখ্যা বাড়তে শুরু করে সুজিতের বাড়ির সামনে।

সুজিত বসুর বাড়ির সামনে আরও সিআরপিএফ জওয়ান আসেন। সন্দেশখালির ঘটনার পর থেকে শিক্ষা নিয়েছে সিআরপিএফ। সন্দেশখালিতে যে ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন জওয়ানরা, সেখানে কিছু একটা সমন্বয়ের অভাব ছিল বলে সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের বৈঠকের কাটাছেঁড়ায় উঠে এসেছে। সমন্বয়ের ওপর গুরুত্ব দেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। তারপর এই বিষয়টির ওপর বিশেষভাবে জোর দিচ্ছে সিআরপিএফ। এই মুহূর্তে গোটা এলাকা টহল দিচ্ছেন সিআরপিএফের আধিকারিকরা। কোথাও যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর