AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: মাঝ আকাশে বিমানের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র, হুলুস্থূল কলকাতা বিমানবন্দরে

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করেন ওই বিমানের পাইলট। জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। সেই মতো কলকাতা এটিসি জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি দেয়। কলকাতা বিমানবন্দরে তৎপরতা শুরু হয়। বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করে সমস্ত জরুরি পরিষেবা মোতায়েন করা হয়।

Kolkata Airport: মাঝ আকাশে বিমানের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র, হুলুস্থূল কলকাতা বিমানবন্দরে
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 2:22 AM
Share

কলকাতা: মাঝ আকাশে বিমান। হঠাৎ পাইলট সংকেত পেলেন, বিমানের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র দিয়ে জ্বালানি পড়ছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে যোগাযোগ করলেন পাইলট। জরুরি অবস্থা জারি করা হল বিমানবন্দরে। জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করালেন পাইলট। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে।

জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার একটি বিমান হংকং থেকে দিল্লি যাচ্ছিল। সকাল নটার সময় হংকং থেকে ২৩১ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। ঘড়ির কাঁটায় ১০টা ১৮ মিনিটে যখন বিমানটি কলকাতার আকাশে, সেই সময় ককপিটে সংকেত আসে, বিমানের ডানদিকে ইঞ্জিনের ডানায় ফুয়েল ট্যাঙ্ক ফুটো হয়ে জ্বালানি পড়ে যাচ্ছে।

সঙ্গে সঙ্গে কলকাতা বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করেন ওই বিমানের পাইলট। জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। সেই মতো কলকাতা এটিসি জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি দেয়। কলকাতা বিমানবন্দরে তৎপরতা শুরু হয়। বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করে সমস্ত জরুরি পরিষেবা মোতায়েন করা হয়। তার মধ্যে রয়েছে দমকল, অ্যাম্বুল্যান্স। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ সুরক্ষার সহিত পাইলট কলকাতা বিমানবন্দরে অবতরণ করান বিমানটি। বিমানে ২৩১ জন যাত্রী ছাড়াও কেবিন ক্রু, পাইলট ও কোপাইলট সহ ২৪২ জন ছিলেন।

অবতরণের পর বিমানে থাকা যাত্রীদের নিচে নামিয়ে নিয়ে আনা হয়। অভিবাসন দফতরের আধিকারিকেরা যাত্রীদের তথ্য যাচাই করেন। তার পর অন্তর্দেশীয় বিমানে তাঁদের দিল্লির উদ্দেশে পাঠানো হয় বলে জানা গিয়েছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা