AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Awas Yojona in Bengal: ‘আবাস যোজনায় বাংলায় ১ লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Awas Yojona Allocation in Bengal: তবে যেভাবে বাংলার নতুন সরকার এগিয়ে চলেছে, যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছে তাতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুরুতেই তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। সাফ বলেন, “আগের সরকারের আমলে কাজ হয়নি। তারা কোনও সহযোগিতা করেনি।”

Awas Yojona in Bengal: ‘আবাস যোজনায় বাংলায় ১ লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 2:35 PM
Share

কলকাতা: নবান্নে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বড় বৈঠক করে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবাস যোজনা থেকে গ্রাম সড়ক যোজনা, ১২৫ দিনের কাজ, নানাবিধ বিষয় নিয়েই হল কথা। শেষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে নিয়েই সাংবাদিক বৈঠকও করলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি স্পষ্ট জানালেন, প্রাণী সম্পদ বিকাশ থেকে শুরু করে ৮০ লক্ষ মহিলাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আলাদা করে কৃষি সংক্রান্ত বিষয়ে দার্জিলিং, পুরুলিয়া, ঝাড়গ্রাম নিয়ে আলাদা করে আলোচনাও হয়। 

সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু বলেন, “আবাস যোজনায় বাংলায় ১ লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র। গ্রাম সড়ক যোজনায় দেওয়া হয়েছে ১ হাজার কোটি। ২৪০০ কিলোমিটার রাস্তা জন্য এসেছে টাকা। উদ্যান পালনের ক্ষেত্রে ফুল ও পান সহ নানা ক্ষেত্রে চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক মানুষদের আয় সুনিশ্চিত করতে কাজ করছে সরকার। বাংলায় ১২৫ দিনের কাজে চিহ্নিত ২ কোটি ৫৬ লক্ষ।”

তবে যেভাবে বাংলার নতুন সরকার এগিয়ে চলেছে, যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছে তাতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুরুতেই তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। সাফ বলেন, “আগের সরকারের আমলে কাজ হয়নি। তারা কোনও সহযোগিতা করেনি। এবার পশ্চিমবঙ্গের মানুষের খুব দ্রুত বিকাশ হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির পাশেও দাঁড়াবে সরকার। আবাস পেতে যাতে দেরি না হয় তার জন্য প্রথমে ১ লাখ ঘর দেওয়া হবে। পশ্চিমবঙ্গের উন্নয়নে ভারত সরকার সবরকম সাহায্য করবে।”  

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?