AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: রাতেই পুরো ঘুরে গেল খেলা, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

Weather Update: সন্ধেতেই কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও। কলকাতা সংলগ্ন জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Weather Update: রাতেই পুরো ঘুরে গেল খেলা, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 25, 2024 | 7:33 PM
Share

কলকাতা: ঝেপে বৃষ্টি আসছে কলকাতায়। দোলের রঙে রঙিন তিলোত্তমায় সকাল থেকেই আকাশ ছিল রোদ ঝলমলে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে নামতেই ঘুরে গেল খেলা। আকাশে গুড়ুম-গুড়ুম শব্দ। মেঘে ঢাকল শহর কলকাতা ও আশপাশের এলাকা। সন্ধেতেই কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও। কলকাতা সংলগ্ন জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

কলকাতা শহরে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে দমকা বাতাস বইতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে। এর পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও কোথাও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা, কোথাও আবার ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে হাওয়া অফিস থেকে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়।

উত্তর ২৪ পরগনা ও কলকাতা শহরতলির একাধিক জায়গায় ইতিমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সন্ধেতেই প্রচণ্ড বেগে ঝোড়ো দমকা হাওয়া বয়ে গিয়েছে মেদিনীপুর শহরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে মেদিনীপুরে। ঝড়-বৃষ্টি শুরু হতেই অন্ধকার হয়ে গিয়েছে গোটা শহর।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...