AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI: ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তিই টার্গেট ছিল, সিবিআই নিয়ে কমিশনে অভিযোগ দায়ের শাসকদলের

TMC: তৃণমূল কমিশনকে লেখা চিঠিতে উল্লেখ করেছে, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। কিন্তু রাজ্যকে কিছু না জানিয়েই তল্লাশি চালানো হয়েছে শুক্রবার। কেন্দ্রীয় এজেন্সি সত্যিই অস্ত্র উদ্ধার করেছে নাকি আগে থেকে ওই সমস্ত অস্ত্র সেখানে রাখা হয়েছিল, তা জানার কোনও উপায় নেই বলে অভিযোগপত্রে লিখেছে তৃণমূল কংগ্রেস।

CBI: ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তিই টার্গেট ছিল, সিবিআই নিয়ে কমিশনে অভিযোগ দায়ের শাসকদলের
সন্দেশখালিতে এনএসজি। শুক্রবার। Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 27, 2024 | 5:43 PM
Share

কলকাতা: কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেল তৃণমূল। শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে সিবিআই অভিযানকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে শাসকদল। চিঠির ছত্রে ছত্রে সেই বক্তব্যই স্পষ্ট। দু’পাতার লিখিত অভিযোগ জমা দিয়েছে তারা। তৃণমূলের বক্তব্য, ফাঁকা জায়গায় অনৈতিকভাবে তল্লাশি চালিয়েছে সিবিআই। ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি বলে দাবি শাসকদলের।

তৃণমূল কমিশনকে লেখা চিঠিতে উল্লেখ করেছে, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। কিন্তু রাজ্যকে কিছু না জানিয়েই তল্লাশি চালানো হয়েছে শুক্রবার। কেন্দ্রীয় এজেন্সি সত্যিই অস্ত্র উদ্ধার করেছে নাকি আগে থেকে ওই সমস্ত অস্ত্র সেখানে রাখা হয়েছিল, তা জানার কোনও উপায় নেই বলে অভিযোগপত্রে লিখেছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, বোমা, অস্ত্র উদ্ধার ঘিরে একের পর এক টুইস্ট দেখা গিয়েছে শুক্রবারের সন্দেশখালিতে। এখানকার সেই সরবেড়িয়া গ্রামে একটি বাড়িতে মাটির তলা থেকে প্রচুর দেশি-বিদেশি পিস্তল, বিস্ফোরক, বোমা উদ্ধার হয়েছে বলে সিবিআই জানিয়েছে। এরমধ্যে পুলিশের রিভলভারও পাওয়া যায় বলে জানায় সিবিআই। জানা যায়, উদ্ধার হওয়া বিদেশি অস্ত্র খোলা বাজারে পাওয়া যায় না। তাহলে অস্ত্র পাচারকারীদের সঙ্গে সন্দেশখালির যোগ ছিল? বিদেশ থেকে পাচার করা অস্ত্র কি সোজা পৌঁছত শাহজাহানের ডেরায়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?