AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Arnab: জেনে নিন ঝড়ের মধ্যে পড়লে কী করবেন, কী করবেন না

Cyclone Arnab safety guidelines dos and donts: ঝড়ের তীব্রতা ও ঝোড়ো হাওয়ার দাপটে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রকৃতির এই রোষ থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে আগে থেকেই সতর্ক হওয়া একান্ত প্রয়োজন। ঝড়ের মধ্যে হঠাৎ পড়ে গেলে কোন নিয়মগুলি মেনে চলা উচিত এবং কোন ভুলগুলি একেবারেই করা চলবে না, তা এক নজরে দেখে নিন।

Cyclone Arnab: জেনে নিন ঝড়ের মধ্যে পড়লে কী করবেন, কী করবেন না
| Updated on: Oct 27, 2026 | 4:08 PM
Share

ঘূর্ণিঝড়ের ঘনঘটায় সাধারণ মানুষের কপালে ফের চিন্তার ভাঁজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclornab) ঝড়ের তীব্রতা ও ঝোড়ো হাওয়ার দাপটে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রকৃতির এই রোষ থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে আগে থেকেই সতর্ক হওয়া একান্ত প্রয়োজন। ঝড়ের মধ্যে হঠাৎ পড়ে গেলে কোন নিয়মগুলি মেনে চলা উচিত এবং কোন ভুলগুলি একেবারেই করা চলবে না, তা এক নজরে দেখে নিন।

ঝড়ের মধ্যে পড়লে কী করবেন?

১. ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব শুরু হলে বাইরে বা খোলা জায়গায় একেবারেই থাকবেন না। দ্রুত কোনও শক্তপোক্ত পাকা বাড়িতে বা সরকারি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিন। ২.ঘরের সমস্ত দরজা এবং জানলার কাচ শক্ত করে বন্ধ রাখুন। কাচের জানলার ধারে দাঁড়াবেন না, কারণ ঝড়ের বেগে উড়ে আসা বস্তু কাচ ভেঙে বিপদের সৃষ্টি করতে পারে। ৩. বাড়িতে জল ঢোকার বা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা এড়াতে মূল সুইচ বোর্ড বা মেইন সুইচ বন্ধ করে দিন। গ্যাস সিলিন্ডারের রেগুলেটার বন্ধ করে রাখবেন।

৪. ফ্ল্যাশলাইট, অতিরিক্ত ব্যাটারী, মোমবাতি, দিয়াশলাই, ফার্স্ট এইড বক্স, শুকনো খাবার এবং পর্যাপ্ত পানীয় জল সবসময় হাতের কাছে রাখুন। মোবাইল ফোনটি পুরো চার্জ দিয়ে নিন। ৫. স্থানীয় প্রশাসন বা আবহাওয়া দপ্তরের আপডেট নিয়মিত শুনুন। যদি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়, তবে দেরি না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যান।

ঝড়ের মধ্যে পড়লে কী করবেন না?

১. ঝড়ের সময় ভুলেও কোনও বড় গাছ, বিজ্ঞাপনের হোর্ডিং বা দুর্বল প্রাচীরের নিচে দাঁড়াবেন না। ঝড়-বৃষ্টির সময় গাছ ভেঙে পড়ার বা উপড়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। ২. রাস্তায় জল জমে থাকলে তারের ওপর দিয়ে হাঁটাচলা করবেন না। ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার বা ট্রান্সমিটারের আশেপাশে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ৩. সোশ্যাল মিডিয়ায় বা মুখে মুখে ছড়িয়ে পড়া কোনো বিভ্রান্তিকর বা ভীতিপ্রদ গুজবে কান দেবেন না। শুধুমাত্র সরকারি বুলেটিন ও বিশ্বস্ত খবরের ওপর ভরসা রাখুন। ৪.ঝড়ের সময় দৃশ্যমানতা কমে যায় এবং হাড়কাঁপানো বাতাসের বেগে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। তাই জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না। ৫. জলবাহিত রোগের সংক্রমণ এড়াতে সবসময় ফোটানো বা বিশুদ্ধ জল পান করুন। জল জমিয়ে রাখার পাত্র খোলা রাখবেন না।

প্রকৃতির তাণ্ডব থেকে বাঁচতে আপনার সামান্য সতর্কতা এবং সচেতনতাই পারে বড় বিপদ থেকে আপনাকে ও আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব মোকাবিলায় তাই এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?