AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhruv Jurel: ‘ঘরের মাঠে’ ম্যাচ জেতানো ইনিংস, পরিবারের সঙ্গে আনন্দে মাতলেন ধ্রুব জুরেল

Watch Video: শনি-রাতে লখনউয়ের বিরুদ্ধে ৩৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন ধ্রুব জুরেল। ম্যাচের শেষে পরিবারের সদস্যদের সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন। সেই ভিডিয়ো আইপিএলের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ধ্রুবের সাফল্যে তাঁর পরিবারের সদস্যরা ভীষণ খুশি।

Dhruv Jurel: 'ঘরের মাঠে' ম্যাচ জেতানো ইনিংস, পরিবারের সঙ্গে আনন্দে মাতলেন ধ্রুব জুরেল
Dhruv Jurel: 'ঘরের মাঠে' ম্যাচ জেতানো ইনিংস, পরিবারের সঙ্গে আনন্দে মাতলেন ধ্রুব জুরেলImage Credit: IPL Website
| Updated on: Apr 28, 2024 | 12:56 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। তাও আবার ‘ঘরের মাঠে’। যার ফলে স্বাভাবিকভাবেই আবেগে ভাসলেন বছর ২৩ এর ধ্রুব জুরেল (Dhruv Jurel) উত্তরপ্রদেশের ছেলে। আইপিএলে (IPL) খেলেন রাজস্থান রয়্যালসের (RR) হয়ে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের সঙ্গে রাজস্থানকে জিতিয়েছেন ধ্রুব। হাফসেঞ্চুরির পর ধ্রুবর সেই পরিচিত স্যালুট সেলিব্রেশন দেখা গিয়েছে। গ্যালারিতে হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ধ্রুবর বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। যে কারণে বাবাকে শ্রদ্ধা জানাতেই ধ্রুব ২২ গজে স্যালুট সেলিব্রেশন করা শুরু করেছেন। এ বার আইপিএলে প্রথম অর্ধশতরান করার পর সেই স্যালুট সেলিব্রেশন করতে ভুললেন না তিনি।

শনি-রাতে লখনউয়ের বিরুদ্ধে ৩৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন ধ্রুব জুরেল। ম্যাচের শেষে পরিবারের সদস্যদের সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন। সেই ভিডিয়ো আইপিএলের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ধ্রুবের সাফল্যে তাঁর পরিবারের সদস্যরা ভীষণ খুশি।

আইপিএলের ওয়েবসাইটে রাজস্থানের নেতা সঞ্জু ও ধ্রুবর একটি সাক্ষাৎকার শেয়ার করা হয়েছে। যেখান সঞ্জু উত্তরপ্রদেশের ছেলে ধ্রুবকে জিজ্ঞাসা করেন, লখনউতে কামব্যাক হল, বাবার সামনে স্যালুট করলে, এই নিয়ে কী বলবে? ধ্রুব বলেন, ‘এই নিয়ে তৃতীয় বা চতুর্থ ম্যাচে আমার পরিবার খেলা দেখতে এল। রান পাচ্ছিলাম না। বার বার ভাবতাম রান পেলেই স্ট্যান্ডে থাকা বাবাকে এক বার তো স্যালুট করবই। আজ সেটা করতে পারলাম। খুব খুশি হলাম।’

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?