AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছেলে আরহানের সঙ্গে সম্পর্ক কেমন? খোলসা করলেন মালাইকা অরোরা

Malaika Arora: বাবা-মা দু'জনেই নিজ-নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়েছেন। ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাঁদের। একমাত্র সন্তান আরহান বিষয়টিকে দারুণভাবে মেনে নিয়েছেন। মাস খানেক আগে দ্বিতীয় বিয়ে করেছেন আরবাজ়। মায়ের প্রেমিক অর্জুন কাপুর। যতই ব্যক্তি সম্পর্কের পালাবদল হোক, মায়ের দিকেই ঝুঁকে থাকেন আরহান। এই প্রতিবেদনে রইল সেই সম্পর্কের সমীকরণ।

ছেলে আরহানের সঙ্গে সম্পর্ক কেমন? খোলসা করলেন মালাইকা অরোরা
আরহান এবং মালাইকা।
| Updated on: May 12, 2024 | 10:44 AM
Share

ছেলে আরহানের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক ঠিক কেমন? ভাল না খারাপ? বলিউডে কান পাতলে শোনা যায়, আরবাজ খানের সঙ্গে ডিভোর্স হলেও, আরহানের সঙ্গে মালাইকার সম্পর্কে একবিন্দুও ভাটা পড়েনি। আগামিকাল আন্তর্জাতিক মাতৃ দিবস। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কতটা মজবুত।

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মালাইকা অরোরার জীবন ব্যাপকভাবে বদলে যায়। বয়সে প্রায় ১২ বছরের ছোট অর্জুন কপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে দিনের পর-দিন নেটিজ়েনদের ট্রোলের শিকার হয়েছেন। তবে এই সব ট্রোলকে এককথায় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মালাইকা। হাজার চ্যালেঞ্জ সত্ত্বেও একটা বিষয়ে কখনই নড়চড় হয়নি, তা হল ছেলের প্রতি ভালবাসা-আদর-যত্ন-দায়িত্ব। শোনা যায়, আরহান একজন খুবই হাসিখুশি-শান্ত স্বভাবের তরুণ। গত বছর আরবাজ খান মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন। সেই বিয়ের অনুষ্ঠানে আরহানকে গিটার বাজাতে দেখা যায়। সুশিক্ষা, ভদ্রতা তাঁর অভিব্যক্তিতে স্পষ্ট। এর পুরো কৃতিত্বই একমাত্র মালাইকার, মনে করেন অনেকেই।

সাক্ষাৎকারে মালাইকা জানান, ছেলে আরহানের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুর মতো। তাঁরা প্রায়শই একে-অপরের সঙ্গে চরম মজা-মস্করা করেন। মালাইকা জানিয়েছেন, মা-ছেলের মধ্যে ঠাট্টা-তামাশা দেখার পর আরহানের বন্ধুরা চায় তাঁরা যেন একসঙ্গে কমেডি শো শুরু করেন। এবং সেই শো দেখার জন্য যেন লম্বা লাইন পড়ুক। মালাইকা আরও জানান, মজা ইয়ার্কির পাশাপাশি একজন মায়ের সবচেয়ে বড় দায়িত্ব সন্তানের জন্য নিরাপদ-স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা। যেখানে সে নির্ভীকভাবে মনের সব কথা বলতে পারবে।

আরহান পডকাস্টে জানিয়েছেন, বাবা আরবাজ খানের দ্বিতীয় বিয়ের সময় মালাইকাকে খুব শান্ত মনে তিনি জিজ্ঞেস করেছিলেন, মা-বাবার অন্যত্র সম্পর্কের বিষয়ে খুবই তিনি সচেতন। আরহান এখন প্যাপারাৎজির খুবই প্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তাও প্রচুর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?