AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs South Africa T20 2024: চাপের মুখে হার্দিক পান্ডিয়ার পরিণত ব্যাটিং, ভদ্রস্থ স্কোর ভারতের

IND vs SA T20I 2024, Hardik Pandya: শট খেলতে সমস্যায় পড়েছেন ব্যাটাররা। তার উপর শুরুটা ভালো না হওয়ায় বেকায়দায় পড়ে ভারত। পাওয়ার প্লে-তে তিন উইকেট হারানোর পর বড় স্কোরের প্রত্যাশা না করাই ভালো। তবে শেষ দিকে হার্দিক পান্ডিয়ার পরিণত ব্যাটিংয়ে ভদ্রস্থ স্কোর গড়ল ভারত।

India vs South Africa T20 2024: চাপের মুখে হার্দিক পান্ডিয়ার পরিণত ব্যাটিং, ভদ্রস্থ স্কোর ভারতের
Image Credit: PTI
| Updated on: Nov 10, 2024 | 9:22 PM
Share

টপ ও মিডল অর্ডারে বিপর্যয়। অবশ্য বিপর্যয় বলে কয়ে আসে না। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে সঞ্জু স্যামসনের সেঞ্চুরি, তিলক ভার্মার ক্যামিও এবং ছোট ছোট অবদানে ২০০ প্লাস স্কোর গড়েছিল ভারত। বেরহায় পরিস্থিতি আলাদা। পিচে বল কখনও থমকে আসছে। শট খেলতে সমস্যায় পড়েছেন ব্যাটাররা। তার উপর শুরুটা ভালো না হওয়ায় বেকায়দায় পড়ে ভারত। পাওয়ার প্লে-তে তিন উইকেট হারানোর পর বড় স্কোরের প্রত্যাশা না করাই ভালো। তবে শেষ দিকে হার্দিক পান্ডিয়ার পরিণত ব্যাটিংয়ে ভদ্রস্থ স্কোর গড়ল ভারত।

প্রথম ম্যাচের মতো এ দিনও টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্কব়্যাম। তাঁর বোলাররা দুর্দান্ত শুরু করেন। পাওয়ার প্লে-র পর তিলক ভার্মার উইকেট হারাতেই ভারতীয় শিবিরে চাপ বাড়তে থাকে। দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে ফেরেন অক্ষর প্যাটেল। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ক্রিজে রিঙ্কু সিং যোগ দেওয়ায় একটা প্রত্যাশা বাড়ে। গত সফরে এই মাঠে অনবদ্য ইনিংস খেলেছিলেন রিঙ্কু। এ বার অবশ্য পারলেন না।

উল্টোদিকে অর্শদীপ সিং। শেষ দিকে অনেক ঝুঁকি নিয়েই ব্যাট করতে হল হার্দিক পান্ডিয়াকে। মূলত বাউন্ডারিতেই রান তোলার চেষ্টা করছিলেন। ডাবল নেওয়ার সুযোগ থাকলে তবেই নিচ্ছিলেন। শেষ ওভারে মাত্র ৬ রান আসে। হার্দিক ৪৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৪ রান তোলে ভারত। পিচের যা চরিত্র তাতে এই রানটাও কঠিন হতে পারে। ভারতের স্পিনত্রয়ীকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর