AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

James Anderson: লর্ডসে শেষের কবিতা, বাইশগজে ফিরে প্রথম স্পেলেই ৬ জিমি অ্যান্ডারসনের!

James Anderson England farewell: আটদিন পর কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন জেমস অ্যান্ডারসন। পেস বোলিংয়ে একটা অধ্যায়ের সমাপ্তি হবে। ম্যাচের মেয়াদ যতটা, অ্যান্ডারসন ততক্ষণই বর্তমান। এরপরই প্রাক্তন হয়ে যাবেন ৪১ বছরের জিমি। শেষটাও সুন্দর করে রাখতে বদ্ধপরিকর। তারই ছাপ যেন পাওয়া গেল কাউন্টি ম্যাচে। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন জেমস অ্যান্ডারসন।

James Anderson: লর্ডসে শেষের কবিতা, বাইশগজে ফিরে প্রথম স্পেলেই ৬ জিমি অ্যান্ডারসনের!
Image Credit: X
| Updated on: Jul 02, 2024 | 10:23 PM
Share

ভারত সফরে শেষ বার খেলেছিলেন। ১০ জুলাই শুরু হচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। প্রথম টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। তারই তোড়জোড় চলছে। বিদায়ী টেস্টের প্রস্তুতিতে কাউন্টি ক্রিকেটে খেলছেন জেমস অ্যান্ডারসন। তিনি যে একইরকম প্রস্তুত, বোঝা গেল প্রথম স্পেলেই। দীর্ঘ চার মাস পর বাইশগজে ফিরলেন। আর প্রথম স্পেলেই নিলেন ৬ উইকেট!

আটদিন পর কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন জেমস অ্যান্ডারসন। পেস বোলিংয়ে একটা অধ্যায়ের সমাপ্তি হবে। ম্যাচের মেয়াদ যতটা, অ্যান্ডারসন ততক্ষণই বর্তমান। এরপরই প্রাক্তন হয়ে যাবেন ৪১ বছরের জিমি। শেষটাও সুন্দর করে রাখতে বদ্ধপরিকর। তারই ছাপ যেন পাওয়া গেল কাউন্টি ম্যাচে। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন জেমস অ্যান্ডারসন। এ দিন নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে সব মিলিয়ে নিলেন সাত উইকেট। এর মধ্যে প্রথম স্পেলেই ছয়। সব মিলিয়ে মাত্র ১৯ রানে ৭ উইকেট!

টেস্ট ক্রিকেটে পা রেখেছিলেন সেই ২০০৩ সালে। লর্ডসে কেরিয়ারের শেষ এবং ১৮৮তম টেস্ট খেলতে চলেছেন। কেরিয়ারে ইতিমধ্যেই ৭০০ টেস্ট উইকেট রয়েছে। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি এবং সার্বিক ভাবে তৃতীয় সর্বাধিক উইকেট তাঁর দখলেই। গত মার্চে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন। এরপর কাউন্টিতে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন।

এ দিন প্রথম শ্রেনির ক্রিকেটে এই নিয়ে ৫৫ বার পাঁচ কিংবা তার বেশি উইকেট নিলেন এক ইনিংসে। সব মিলিয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ১১২১।

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা