AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশকে নিজের থেকে এগিয়ে রাখার বার্তা, সৌরভ-বিরাটের জন্য পরামর্শও কপিল দেবের

Kapil Dev on Sourav Ganguly and Virat Kohli: সৌরভ বনাম বিরাটের এই ঝামেলার একটা নিস্পত্তি চান ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক। দেশ যে কোনও ব্যাক্তির ঊর্ধ্বে, এ কথা বলার পাশাপাশি সৌরভ-বিরাটকে এই বিতর্ক মেটানোর উপায়ও বলে দিলেন কপিল।

দেশকে নিজের থেকে এগিয়ে রাখার বার্তা, সৌরভ-বিরাটের জন্য পরামর্শও কপিল দেবের
দেশকে নিজের থেকে এগিয়ে রাখার বার্তা, সৌরভ-বিরাটের জন্য পরামর্শও কপিল দেবের (Pic Courtesy - Twitter)
| Edited By: | Updated on: Jan 27, 2022 | 8:00 AM
Share

নয়াদিল্লি: দেশের হয়ে খেলার স্বপ্ন কোন ক্রিকেটারই বা দেখে থাকে! দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার জন্য কম কাঠখড় পোড়াতে হয় না। ভারতের (India) জার্সি গায়ে চাপিয়ে খেলার অনুভূতিটাও হয় আলাদা। তা বেশ ভালো ভাবেই জানেন, ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। ভারতীয় ক্রিকেটে এখন বোর্ড (BCCI) বনাম বিরাট (Virat Kohli) দ্বন্দ্বের যে অধ্য়ায়টা বলছে, বলা ভালো সৌরভ (Sourav Ganguly) বনাম বিরাটের এই ঝামেলার একটা নিস্পত্তি চান ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক। দেশ যে কোনও ব্যাক্তির ঊর্ধ্বে, এ কথা বলার পাশাপাশি সৌরভ-বিরাটকে এই বিতর্ক মেটানোর উপায়ও বলে দিলেন কপিল।

দ্য উইক ম্যাগাজিনে কপিল দেব বলেন, “ওদের নিজেদের মধ্যে সমস্যাটা এ বার মিটিয়ে ফেলা উচিত। ফোন করো, একে অপরের সঙ্গে কথা বলো, এটা খুব দরকার। তোমরা নিজেদের আগে দেশের স্বার্থকে রাখো। ভারতীয় ক্রিকেটের জন্য অন্তত সব মিটমাট করে নাও।”

নেতা বিরাটের রেকর্ড কিন্তু যথেষ্ট ঈর্ষনীয়। ঝুলিতে নেই কম সাফল্য। কিন্তু বিরাটকে ক্যাপ্টেন্সি ছাড়ার ব্যাপারে আরও পরিণতবোধ দেখাতে হত মনে করছেন কপিল। তিনি বলেন, “শুরুর দিকে আমিও যা চাইতাম সব কিছুই পেয়েছি। তবে কখনও কখনও সবকিছু নাও পেতে পারো। কিন্তু তার মানে এই নয় যে, তুমি ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে। যদি এই কারণেই ও ক্যাপ্টেন্সি ছেড়ে থাকে, তবে কিন্তু আমি জানি না কী বলা উচিত।”

যত চর্চাই চলুক না কেন। বিরাট কিন্তু এখন অধিনায়কের দায়িত্ব থেকে মুক্ত। ফলে ব্যাটার বিরাটের এ বার পালা, ফের একাধিক রেকর্ড গড়া ও রেকর্ড ভাঙার। কপিলও চান রানের খরা কেটে গিয়ে জ্বলে উঠুক বিরাটের ব্যাট। তিনি বলেন, “ও অসাধারণ ক্রিকেটার। আমি ওকে দীর্ঘদিন ক্রিকেট খেলতে ও অনেক রান করতে দেখতে চাই। বিশেষ করে টেস্ট ক্রিকেটে।”

আরও পড়ুন: ICC ODI Rankings: দ্বিতীয় স্থান ধরে রাখলেন বিরাট, তিনেই রোহিত, উন্নতি ডি’কক-ডুসেনের

Follow Us
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী