AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: লোকেশ রাহুল না সরফরাজ? রোহিত শর্মার পরিষ্কার ইঙ্গিত

India vs Bangladesh 1st Test: ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি বিরাট কোহলি। শ্রেয়সও চোট পেয়েছিলেন। একঝাঁক নতুন মুখ দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম সরফরাজ খান। লোকেশ রাহুল ফেরায় সরফরাজের সুযোগ পাওয়া কঠিন, এমনটাই মনে করা হচ্ছিল। রোহিত শর্মার মন্তব্যেও যেন তেমনই ইঙ্গিত।

Rohit Sharma: লোকেশ রাহুল না সরফরাজ? রোহিত শর্মার পরিষ্কার ইঙ্গিত
Image Credit: PTI
| Updated on: Sep 17, 2024 | 3:24 PM
Share

বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আপাতত প্রথম টেস্টেরই স্কোয়াড ঘোষণা হয়েছে। প্রথম টেস্টের একাদশে মিডল অর্ডার নিয়ে সামান্য ধোঁয়াশা ছিলই। ভারতের শেষ টেস্ট সিরিজ ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে। চোটের কারণে মাঝ পথেই ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি বিরাট কোহলি। শ্রেয়সও চোট পেয়েছিলেন। একঝাঁক নতুন মুখ দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম সরফরাজ খান। লোকেশ রাহুল ফেরায় সরফরাজের সুযোগ পাওয়া কঠিন, এমনটাই মনে করা হচ্ছিল। রোহিত শর্মার মন্তব্যেও যেন তেমনই ইঙ্গিত।

চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের মিডল অর্ডার, সরফরাজ খান এবং লোকেশ রাহুলকে নিয়ে নানা কথাই বললেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলে একটি অলিখিত নিয়ম রয়েছে, কেউ চোট থেকে ফিরলে সরাসরি একাদশে জায়গা পান। রাহুলের ক্ষেত্রেও কি এমনই হতে চলেছে? একাদশ বাছাই প্রক্রিয়া নিয়ে রোহিত বলেন, ‘এখানে বেশি কিছু ভাবার নেই। যদিও একাদশ বাছতে অনেক কিছু ভাবতে হয়। কে কত রান করেছে, সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা, ম্যাচ উইনার কে হতে পারে, ইমপ্যাক্ট কে ফেলতে পারে। ব্যক্তিগত ভাবে কোনও প্লেয়ারকে বাছতে হলে এই ক্রাইটেরিয়া গুলো নিয়ে ভাবতে হয়। লাস্ট সিরিজে অনেকেই ছিল না। চোট এবং নানা কারণে। এখনও অনেকেই চোটের কারণে নেই। তবে বেশির ভাগই পাচ্ছি। আমরা কী ভাবে খেলতে চাই, সেই অনুযায়ী একাদশ বাছবো।’

যদিও তাঁর পরের প্রশ্ন এবং উত্তরেই যেন পরিষ্কার, লোকেশ রাহুলই একাদশে থাকছেন। রাহুলের ফর্ম এবং সম্ভাবনা নিয়ে রোহিত বলছেন, ‘বিশ্বে এমন কোনও ক্রিকেটার নেই, যার কেরিয়ার খুব মসৃণ কেটেছে। প্রত্যেকেরই ওঠা-নামা থাকে। লোকেশের দক্ষতা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। ওর সেরাটা বের করে নিতে চাই। ওর থেকে কী প্রত্যাশা, সেই বার্তাটা পরিষ্কার করে দিয়েছি। দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধেও একটা সেঞ্চুরির কাছাকাছি ইনিংস খেলেছে, দলীপে ভালো খেলেছে। আশা করছি, ও এখানেও দুর্দান্ত খেলবে। লোকেশ স্পিন-পেস দুটোই ভালো খেলে। ও কেন সাফল্য পাবে না, বরং এটাই প্রশ্ন হতে পারে। ওর উপর টিমের ভরসা রয়েছে।’

সরফরাজের মতো জায়গা ছাড়তে হবে আর এক তরুণকেও। ফিরেছেন ঋষভ পন্থ। ফলে একাদশে সম্ভাবনা নেই ধ্রুব জুরেলের। ওদের পারফরম্যান্স নিয়ে অবশ্য প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত। বলছেন, ‘সরফরাজ, যশস্বী, জুরেলরা নতুন। তবে ওরা প্রচুর খেলেছে। ওদের গড়ে তুলতে হবে। ওরা কী চায়, আমরা ওদের থেকে কী চাই, সবটাই পরিষ্কার। জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করেছে। ধ্রুব জুরেল কিপিংয়েও দুর্দান্ত পারফর্ম করেছে, চাপের মুহূর্তে ভালো ইনিংস খেলেছে। সরফরাজ ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। সুতরাং, এটা আমাদের কাছে পজিটিভ দিক।’

Follow Us
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক