‘দ্রুত KYC না করলে বন্ধ হয়ে যাবে ফোন নম্বর’, এমন কল কিংবা মেসেজ এলে সাবধান!
Phone KYC Scam: কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য স্ক্যামাররা একটি URL লিঙ্ক পাঠাচ্ছে। আর সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ। আর এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। TRAI জানিয়েছে যে, তারা এই ধরনের কল বা মেসেজ পাঠায় না। তাই সচেতন থাকুন।

মানুষকে ঠকানোর একের পর এক উপায় বের করছে স্ক্যামাররা। তবে এবার উপায়টা অন্যরকম। তারা ফোন করে নিজেদেরকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দিচ্ছে। ভাবছেন তো কী হল? আসলে স্ক্যামাররা ফোন করছে। তারপরে সেখানে নিজেদের সরকারি কর্মচারী হিসেবে দাবি করছে, আর মোবাইল নম্বর যাচাইয়ের অর্থাৎ ভ্যারিফিকেশনের কথা বলছে। তাই ফোনে যদি এমন কোনও কল আসে, যেখানে ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে সরকারি কর্মচারী হিসেবে দাবি করছে, তাহলে সাবধাণ হয়ে যান। ফোন করে আপনাকে আপনাকে ফোন নম্বরের KYC ফিলআপ করতে বলা হয়েছে। কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য স্ক্যামাররা একটি URL লিঙ্ক পাঠাচ্ছে। আর সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ। আর এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। TRAI জানিয়েছে যে, তারা এই ধরনের কল বা মেসেজ পাঠায় না। তাই সচেতন থাকুন।
টেলিকম নিয়ন্ত্রক জনগণের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে তাদের এই ধরনের কেলেঙ্কারি সম্পর্কে সতর্ক করেছে। সাইবার স্ক্যামাররা TRAI-এর নামে লোকজনকে ফোন করছে এবং তাদের ফোন নম্বর যাচাই করতে বলছে। আর এদিকে সাধারণ মানুষ ভয় পাচ্ছে যে KYC সম্পূর্ণ না হলে মোবাইল নম্বর বন্ধ হয়ে যেতে পারে। ফলে লিঙ্কে ক্লিক করে ফেলছে বহু মানুষ।
TRAI থেকে মেসেজ পাঠানো হচ্ছে…
TRAI-এর তরফে এসএমএস পাঠানো হচ্ছে। যাতে লেখা, “TRAI কখনই মোবাইল নম্বর যাচাই/সংযোগ বিচ্ছিন্ন/অবৈধ কার্যকলাপের রিপোর্ট করার জন্য কোনও মেসেজ বা কল পাঠায় না। TRAI-এর নামে আসা এই ধরনের মেসেজ/কল থেকে সতর্ক থাকুন। TRAI-এর নাম করে যদি কেউ ফোন বা মেসেজ করে, তাহলে তা বিশ্বাস না করাই ভাল।”
আধার ও ট্রাই-এর নামে প্রতারণা
অনেক সময় সাইবার ঠগরা লোকজনকে ফোন করে বলে যে, তাদের আধার ব্যবহার করে তাদের সিম কার্ড নেওয়া হয়েছে। অবৈধ কাজে এই সিম ব্যবহার করা হচ্ছে। এতেই মানুষ ভয় পেয়ে তাদের ফাঁদে আটকা পড়ে। TRAI স্পষ্ট করে জানিয়েছে যে, তারা এই ধরনের কল বা মেসেজ পাঠায় না।
এখানে অভিযোগ করুন:
আপনার সঙ্গে এমন কিছু ঘটলে, সঙ্গে সঙ্গে অভিযোগ করুন। TRAI জানিয়েছে, এই ধরনের মেসেজ বা কল পেলে সঙ্গে সঙ্গে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে (www.cybercrime.gov.in) অভিযোগ দায়ের করতে পারেন। এছাড়াও সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর (1930) তথ্য দেওয়া যেতে পারে।
