AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ছাদে কাপড় তুলতে হুমড়ি খেয়ে পড়ে, সপ্তম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

Bankura: অন্যান্য দিনের মতোই শনিবার বহুতলের ছাদে নিজেদের পরিবারের কাপড় শুকোতে দেওয়া ছিল। সন্ধ্যার আগে সেই কাপড় তুলতে যায় সপ্তম শ্রেণীর ছাত্রী আদৃজা। সে দেখে একটি কাপড় বাতাসে উড়ে ছাদের কার্নিসের নীচের অংশে ঝুলছে।

Bankura: ছাদে কাপড় তুলতে হুমড়ি খেয়ে পড়ে, সপ্তম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 22, 2024 | 6:53 PM
Share

বাঁকুড়া:  ছাদে কাপড় তুলতে গিয়ে অসাবধানতয়ায় বহুতল থেকে নীচে পড়ে মৃত্যু হল এক ছাত্রীর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার প্রতাপবাগান এলাকার একটি বহুতলে। পুলিশ জানিয়েছে মৃতার নাম আদৃজা দাস। সপ্তম শ্রেণির ওই ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই শনিবার বহুতলের ছাদে নিজেদের পরিবারের কাপড় শুকোতে দেওয়া ছিল। সন্ধ্যার আগে সেই কাপড় তুলতে যায় সপ্তম শ্রেণীর ছাত্রী আদৃজা। সে দেখে একটি কাপড় বাতাসে উড়ে ছাদের কার্নিসের নীচের অংশে ঝুলছে। কার্নিসে ঝুলতে থাকা কাপড় ঝুঁকে তুলতে গিয়ে অসাবধানতাবশত নীচে পড়ে যায়। বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর বিষয়টি নজরে আসে ওই আবাসনের আবাসিকদের। এরপর তাকে উদ্ধার করে প্রথমে বাঁকুড়া শহরের একটি বেসরকারি নার্সিংহোমে এবং পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া নেমে আসে এলাকায়।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি