AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP MLA: রাজনীতিতে যুযুধান, রামনবমীতে একসঙ্গে! বিজেপি বিধায়কের সঙ্গে একই মিছিলে দেখা গেল তৃণমূলের তাবড় নেতাকেও

BJP MLA: এদিন দুবরাজপুরের রাম সীতা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় রামনবমীর শোভাযাত্রা। এই শোভাযাত্রার আয়োজন করে জয় শ্রীরাম সেবা সমিতি। শোভাযাত্রা রাম সীতা মন্দির প্রাঙ্গন থেকে দুবরাজপুর শহর পরিক্রমা করে পন্ডিতপুর মোড় পর্যন্ত যায়। সেখানেই দেখা যায় এই বেনজির ছবি।

BJP MLA: রাজনীতিতে যুযুধান, রামনবমীতে একসঙ্গে! বিজেপি বিধায়কের সঙ্গে একই মিছিলে দেখা গেল তৃণমূলের তাবড় নেতাকেও
রাজনৈতিক মহলে চলছে চর্চা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 06, 2025 | 3:43 PM
Share

দুবরাজপুর: রাজনীতিতে যুযুধান, রামনবমীতে একসঙ্গে! বীরভূমের দুবরাজপুরে দেখা গেল বেনজির ছবি। বিজেপি বিধায়কের সঙ্গেই মিছিলে তৃণমূলের তাবড় তাবড় নেতাদের। একসঙ্গে হাঁটলেন বিজেপি তৃণমূল ও বিজেপি কর্মীরা। একই মিছিলে পা মেলালেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, দেখা গেল জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়কে। তা নিয়েই এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। 

এদিন দুবরাজপুরের রাম সীতা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় রামনবমীর শোভাযাত্রা। এই শোভাযাত্রার আয়োজন করে জয় শ্রীরাম সেবা সমিতি। শোভাযাত্রা রাম সীতা মন্দির প্রাঙ্গন থেকে দুবরাজপুর শহর পরিক্রমা করে পন্ডিতপুর মোড় পর্যন্ত যায়। সেখানেই বিজেপি ও তৃণমূল দুই শিবিরের প্রচুর লোকজনকে একসঙ্গে পা মেলাতে দেখা যায়। বিধায়ক অনুপ কুমার সাহা ছাড়াও ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ-সহ অন্যান্য নেতা-কর্মীরা। অন্যদিকে তৃণমূলের তরফে মলয় মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, শহর বিজেপির কার্যকরী সভাপতি অরিন্দম চট্টোপাধ্যায়-সহ অন্যান্য কাউন্সিলর নেতা-কর্মীরা।

মলয় মুখোপাধ্যায় বললেন, “রাম নবমী তো সবার উৎসব। আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা মনে করি সবাই আমরা একসঙ্গে থাকব। এখানে কোনও ধর্ম নেই। এখানে কোনও রাজনীতি নেই।” বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, “রাম সকলের। রাম নবমীতে রাজনীতি না করে রামকে শ্রদ্ধ জানিয়ে বাংলা যেভাবে রামময় হয়েছে তাতে বোঝা হচ্ছে সকলের দেরিতে হলেও ঘুম ভেঙেছে।”  

Follow Us
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি