AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabang: কেন্দ্রীয় প্রকল্পের নথি সংশোধনের নামে নয়া কায়দায় প্রতারণা

Sabang: কথার জালে ফাঁসিয়ে প্রতারকরা তাঁকে বলেন,  যদি ঠিক করার প্রয়োজন হয়, তাহলে অফিসে যাওয়ার দরকার নেই। অনলাইনে করলেই হবে।  এরপর এক প্রতিবেশির কাছে যান ওই ব্যক্তি। সেই যুবকের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও হয়

Sabang: কেন্দ্রীয় প্রকল্পের নথি সংশোধনের নামে নয়া কায়দায় প্রতারণা
প্রতারিত ব্যক্তিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 3:50 PM
Share

সবং: নতুন পন্থায় প্রতারণার স্বীকার এক ব্যক্তি। খোয়ালেন ২ লক্ষ ১৭ হাজার টাকা।  ঘটনাটি সবং ব্লকের ৭ নং নারায়ণবাড় অঞ্চলের হরিহরপুর এলাকায়। জানা গিয়েছে, রামেশ্বর শিট পশ্চিম মেদিনীপুর জেলার ট্রেকার ইউনিয়নের সভাপতি। ওই ব্যক্তির ফোনে গত ২৯ ডিসেম্বর একটি ফোন আসে। রামেশ্বরের বক্তব্য, ফোন করে বলা হয় , “ADO অফিস থেকে বলছি, প্রধানমন্ত্রী কৃষান সম্মাননিধি যোজনায় আপনার ত্রুটি রয়েছে। আপানাকে অনলাইনে ঠিক করতে হবে।”  রামেশ্বর অবশ্য বলেছিলেন, যদি কোনও সমস্যা হয়েই থাকে, তাহলে তিনি দফতরে নিজে গিয়ে ঠিক করে আসবেন।

কিন্তু কথার জালে ফাঁসিয়ে প্রতারকরা তাঁকে বলেন,  যদি ঠিক করার প্রয়োজন হয়, তাহলে অফিসে যাওয়ার দরকার নেই। অনলাইনে করলেই হবে।  এরপর এক প্রতিবেশির কাছে যান ওই ব্যক্তি। সেই যুবকের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও হয়। ৩ দিন পর হঠাৎ ওই ফোনের সিমটি বন্ধ হয়ে যায়।

তখন রামেশ্বর কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি কাস্টোমার কেয়ারে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নিজস্ব সীমকার্ডটি অন্য ব্যাক্তির নামে পোর্ট হয়ে গিয়েছে।তৎক্ষণাৎ এক ব্যাক্তির পরামর্শে ব্যাঙ্কে যান।  ব্যাঙ্কে গিয়ে তিনি জানতে পারেন, দফায় দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ১৭ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। মেদিনীপুর সাইবার ক্রাইম থানা ও সবং থানাতে অভিযোগ দায়ের করেন রামেশ্বর। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?