AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: খেজুরিতে বিজেপি বড় ‘খেলা’ খেলে দিল, ভোটের মুখে জোর ধাক্কা

Khejuri: খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে ১৫টি আসন। এরমধ্যে বিজেপির ৯টি, তৃণমূলের ৬টি। তবে পরবর্তী সময়ে ২ জন বিজেপির টিকিটে জেতা প্রার্থী তৃণমূলে যোগ দেন। তাঁরাই পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি হন। তবে উদয়ের দলত্যাগের পর তৃণমূলের হাতে রইল ৭ জন। বিজেপির হল ৮। ফলে বিজেপির সংখ্যাধিক্য হল এখানে।

| Edited By: | Updated on: May 10, 2024 | 11:10 PM
Share

পূর্ব মেদিনীপুর: ভোটের আগে বড় ‘খেলা’ হয়ে গেল খেজুরি পঞ্চায়েত সমিতিতে। একদিন আগেও যেখানে সংখ্যাগুরু ছিল তৃণমূল, রাতারাতি সংখ্যালঘু হয়ে গেল সেখানে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয়শঙ্কর মাইতি। শুক্রবার সন্ধ্যায় খেজুরির হলুদবাড়িতে বিজেপির এক সভায় তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। যদিও তৃণমূল এই যোগদান নিয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।

গত পঞ্চায়েত ভোটে উদয়শঙ্কর মাইতি বিজেপির টিকিটে জয়ী হন। পরে তৃণমূলে যোগ দিয়ে খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন তিনি। লোকসভা ভোটের মুখে সেই উদয়ের ফের বিজেপিতে উদয় বলেই খবর।

খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে ১৫টি আসন। এরমধ্যে বিজেপির ৯টি, তৃণমূলের ৬টি। তবে পরবর্তী সময়ে ২ জন বিজেপির টিকিটে জেতা প্রার্থী তৃণমূলে যোগ দেন। তাঁরাই পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি হন। তবে উদয়ের দলত্যাগের পর তৃণমূলের হাতে রইল ৭ জন। বিজেপির হল ৮। ফলে বিজেপির সংখ্যাধিক্য হল এখানে।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস দোলুই বলেন, “বিজেপি সর্বভারতীয় দল। এখানে কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে বিজেপিতে ফিরে আসেন স্বাগত।” তবে খেজুরি-২ ব্লক তৃণমূলের সভাপতি সমুদ্ভব দাসের কথায়, “শুনেছি উনি আজ সন্ধ্যায় হলুদবাড়ির একটি বিজেপির সভায় বিজেপিতে যোগ দিয়েছেন। আমরা ঠিক জানি না। তবে উনি কয়েকদিন এলাকায় ছিলেন না। মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছিল না। উনি যদি ওনার পুরানো দলে ফিরে গিয়ে থাকেন ভাল কথা। এতে তৃণমূলের কোনও ক্ষতি হবে না।”

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!