AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Case Verdict: ‘যখন কিছু লোকের সংসার ভেসে যাচ্ছে…’, গাঙ্গুলিকে কড়া আক্রমণ দেবাংশুর

Abhijit Ganguly: অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিশানা করে দেবাংশু বললেন, "মানুষের চাকরি যাচ্ছে। কত কত ছেলে-মেয়েরা অসহায় হয়ে পড়ছে। কেউ কেউ ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন, সেই চিন্তা যখন আমরা করছি... তখন তিনি আনন্দে ফুর্তি করছেন। যখন কিছু লোকের সংসার ভেসে যাচ্ছে, তখন তিনি বর্গভীমা মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে বলছেন... মা গো কী ভাল কাজ করেছো।"

SSC Case Verdict: 'যখন কিছু লোকের সংসার ভেসে যাচ্ছে...', গাঙ্গুলিকে কড়া আক্রমণ দেবাংশুর
দেবাংশুর নিশানায় অভিজিৎ গাঙ্গুলিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 22, 2024 | 11:23 PM
Share

তমলুক: এসএসসি মামলায় হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় ২২ হাজারের। আর এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর তিনি এখন বিজেপির প্রার্থী। তমলুক থেকে ভোটে লড়ছেন। এবার বিজেপির অভিজিৎ গাঙ্গুলিকে এক হাত নিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিশানা করে দেবাংশু বললেন, “মানুষের চাকরি যাচ্ছে। কত কত ছেলে-মেয়েরা অসহায় হয়ে পড়ছে। কেউ কেউ ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন, সেই চিন্তা যখন আমরা করছি… তখন তিনি আনন্দে ফুর্তি করছেন। যখন কিছু লোকের সংসার ভেসে যাচ্ছে, তখন তিনি বর্গভীমা মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে বলছেন… মা গো কী ভাল কাজ করেছো।”

উল্লেখ্য, আজই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল। আদালতের এই নির্দেশে কাজ হারাতে বসেছে প্রায় ২২ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন চাকরিহারাদের পাশে থাকার। হাইকোর্টের নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানিয়েছেন তিনি। স্কুল সার্ভিস কমিশনও জানিয়েছে, তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হবে।

এমন অবস্থায় এবার তমলুকের তৃণমূল প্রার্থীর নিশানায় অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎবাবু আদালতের রায় প্রসঙ্গে জানিয়েছেন,  ‘এটা আনন্দের, কিন্তু আজ আমরা সেই আনন্দ প্রকাশ করতে পারছি না। আদালতের আদেশ মেনে নিতে হবে। এটা আমার ব্যক্তিগত বিষয় ছিল না যে স্বস্তি বা অস্বস্তিবোধ করব। আমার খারাপ লাগা রয়েছে কারণ এতদিন যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে।’ পাশাপাশি, পুনর্মূল্যায়নের পর যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন, সেই আশাও রয়েছে তাঁর মনে।

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?