AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur News: ১৫ হাজার টাকা চাঁদা! দিতে রাজি না হওয়ায় মারধর

অভিযোগ,গ্যারেজ কর্তৃপক্ষ এক হাজার টাকা চাঁদা দিতে রাজি হলেও, ১৫ হাজার টাকা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। সেই টাকা না দেওয়ায় দলবল নিয়ে এসে গ্যারেজের দুই কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত দুই শ্রমিক বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Baruipur News: ১৫ হাজার টাকা চাঁদা! দিতে রাজি না হওয়ায় মারধর
১৫ হাজার টাকা চাঁদা! দিতে রাজি না হওয়ায় মারধর Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2026 | 10:52 AM
Share

বারুইপুর: দুর্গাপুজোর (Durga Puja) চাঁদার জুলুম রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর (CM)। তারপরেও চাঁদার দাবিতে মারধরের অভিযোগ বারুইপুরের খাসমল্লিক সংলগ্ন এলাকার একটি গ্যারেজে ১৫ হাজার টাকা চাঁদা চেয়ে চাপ দেওয়ার অভিযোগ উঠল এক পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে।

অভিযোগ,গ্যারেজ কর্তৃপক্ষ এক হাজার টাকা চাঁদা দিতে রাজি হলেও, ১৫ হাজার টাকা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। সেই টাকা না দেওয়ায় দলবল নিয়ে এসে গ্যারেজের দুই কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত দুই শ্রমিক বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন গ্যারেজের মালিক ও কর্মীরা। দুর্গাপুজোর মরশুমে এভাবে চাঁদার চাপ ও মারধরের অভিযোগ ঘিরে উঠছে প্রশ্ন—ভয়মুক্ত পরিবেশে ব্যবসা করতে পারবেন তো ব্যবসায়ীরা? অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।আহত গ্যারেজে দুই শ্রমিক মধু মন্ডল ও পিন্টু চৌধুরী।

পিন্টু চৌধুরী বলেন, “জোর করে ট্যারা ব্যাঁকা কথা বলছিল। তারপর চাঁদা কেটে নিয়ে চলে যায়। মারধর করেছে। ধাক্কা মেরেছে।”

Follow Us