AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New zealand MP viral: কী এমন বললেন ২১ বছরের সাংসদ? ভাইরাল বক্তব্যের সেই VIDEO

New zealand MP viral: আসলে মাওরি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি এই মাইপি ক্লার্ক। তিনি ওই সম্প্রদায়ের মানুষকে তাঁদের অধিকারের জন্য লড়াই করার আশ্বাস দিয়েছেন। বিরোধী দলের এক বর্ষীয়ান রাজনীতিককে হারিয়ে পার্লামেন্টে পা রেখেছেন তিনি। প্রথমবার বক্তব্য় রাখতে গিয়ে তিনি বলেন, 'আমি আপনাদের জন্য মরতে পারি, আবার আপনাদের জন্যই বাঁচতে পারি।'

New zealand MP viral: কী এমন বললেন ২১ বছরের সাংসদ? ভাইরাল বক্তব্যের সেই VIDEO
নিউজিল্যান্ডের সাংসদ মাইপিImage Credit: twitter
| Updated on: Jan 06, 2024 | 6:07 AM
Share

নিউজিল্যান্ড: বয়স মাত্র ২১ বছর। নিউজিল্যান্ডে ১৭০ বছরের ইতিহাসে এত কম বয়সে সাংসদ হননি আর কেউ। প্রথমবার পার্লামেন্টে যে বক্তব্য পেশ করেছেন তিনি, সেটাই রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। তাঁর ভাষা যে সবাই বুঝছেন তা নয়, তবে তরুণী সাংসদের সেই বক্তব্য অত্যন্ত শক্তিশালী বলে মনে করেছেন অনেকেই। সাদা ব্লেজার পরে সে দেশের সংসদে বক্তব্য পেশ করেন তিনি। হানা রাহিতি মাইপি ক্লার্ক নামে ওই তরুণী এক বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধি। বক্তব্যে তাঁদের কথাই তুলে ধরেছেন তিনি। তাঁদের অধিকারের কথা শোনা গিয়েছে মাইপি ক্লার্কের কন্ঠে।

গত বছরের ডিসেম্বরে পার্লামেন্টে ওই বক্তব্য পেশ করেন তিনি। সেই বক্তব্যের ভিডিয়ো সম্প্রতি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এক্স মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেই ভিডিয়োর কিছুটা অংশ। সেখানে দেখা গিয়েছে, এক বিশেষ ছন্দে কিছু বলছেন তিনি। তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন অনেক সাংসদ। জানা যাচ্ছে, এটা হল ‘হাকা’, যা প্রতিবাদের ভাষা হিসেবে গণ্য হয় সে দেশে।

আসলে মাওরি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি এই মাইপি ক্লার্ক। তিনি ওই সম্প্রদায়ের মানুষকে তাঁদের অধিকারের জন্য লড়াই করার আশ্বাস দিয়েছেন। বিরোধী দলের এক বর্ষীয়ান রাজনীতিককে হারিয়ে পার্লামেন্টে পা রেখেছেন তিনি। প্রথমবার বক্তব্য় রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের জন্য মরতে পারি, আবার আপনাদের জন্যই বাঁচতে পারি।’

সে দেশের সরকারকেও নিশানা করেছেন মাইপি ক্লার্ক। তিনি উল্লেখ করেছেন, কীভাবে মাওরি উপজাতির মানুষ দিনের পর দিন উন্নয়নের আশায় বসে আছেন। স্বাস্থ্যক্ষত্রে থেকে শুরু করে, জল, ভূমি সব ক্ষেত্রেই এই উপজাতির যে অধিকার রয়েছে, সেটা বুঝিয় দিয়েছেন মাইপি। আগামীতে প্রতিবাদ জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন