AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Two wheeler sales: দেশে ফের বাড়ছে দু’চাকা গাড়ি বিক্রি, ৬ বছর পর কোটির মাইলফলক স্পর্শ

Two wheeler sales: গত ১০ অর্থবর্ষের রিপোর্ট খতিয়ে দেখলে দেখা যাবে, কোনও অর্থবর্ষের প্রথম ৬ মাসে এক কোটির বেশি দু'চাকা গাড়ি প্রথম বিক্রি হয় ২০১৭-১৮ অর্থবর্ষে। ওই অর্থবর্ষের প্রথম ৬ দু'চাকা গাড়ি বিক্রি হয়েছিল ১ কোটি ৫ লক্ষ ১১ হাজার ৪৮০টি। পরের অর্থবর্ষ অর্থাৎ ২০১৮-১৯ অর্থবর্ষে সেই সংখ্যা আরও বাড়ে। ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ৬ মাসে মোট ১ কোটি ১৫ লক্ষ ৬৮ হাজার ৪৯৮টি দু'চাকা গাড়ি বিক্রি হয়েছিল।

Two wheeler sales: দেশে ফের বাড়ছে দু'চাকা গাড়ি বিক্রি, ৬ বছর পর কোটির মাইলফলক স্পর্শ
প্রতীকী ছবি
| Updated on: Oct 16, 2024 | 5:44 PM
Share

নয়াদিল্লি: দেশে ফের বাড়ছে দু’চাকা গাড়ির চাহিদা। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ৬ মাসে দু’চাকা গাড়ি বিক্রির গ্রাফ ঊর্ধ্বমুখী। রিপোর্ট বলছে, এই অর্থবর্ষের প্রথম ৬ মাসে এক কোটি বেশি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছে। এর আগে শেষবার ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ৬ মাসে এক কোটির বেশি দু’চাকার গাড়ি বিক্রি হয়েছিল।

রিপোর্ট বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ৬ মাসে মোট ১ কোটি ১ লক্ষ ৬৪ হাজার ৯৮০টি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছে। যা গত অর্থবর্ষের এই সময়ের চেয়ে ১৬.৩১ শতাংশ বেশি। এই ১ কোটি দু’চাকা গাড়ির মধ্যে মোটরসাইকেল বিক্রি হয়েছে ৬৪ লক্ষ ৭ হাজার ৮৮৭টি। স্কুটার বিক্রি হয়েছে ৩৪ লক্ষ ৯৭ হাজার ৩০০টি। আর মোপেড বিক্রি হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৭৯৩টি।

গত ১০ অর্থবর্ষের রিপোর্ট খতিয়ে দেখলে দেখা যাবে, কোনও অর্থবর্ষের প্রথম ৬ মাসে এক কোটির বেশি দু’চাকা গাড়ি প্রথম বিক্রি হয় ২০১৭-১৮ অর্থবর্ষে। ওই অর্থবর্ষের প্রথম ৬ দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল ১ কোটি ৫ লক্ষ ১১ হাজার ৪৮০টি। পরের অর্থবর্ষ অর্থাৎ ২০১৮-১৯ অর্থবর্ষে সেই সংখ্যা আরও বাড়ে। ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ৬ মাসে মোট ১ কোটি ১৫ লক্ষ ৬৮ হাজার ৪৯৮টি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল। করোনাকালে গাড়ি বিক্রি কমে যায়। গত দুটি অর্থবর্ষে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যায়। আর এই অর্থবর্ষে প্রথম ৬ মাসে এক কোটির গণ্ডি পেরোল দু’চাকা গাড়ি বিক্রি। মোটরসাইকেল, স্কুটার এবং মোপেড-তিন ধরনের দু’চাকা গাড়ি বিক্রিই গত অর্থবর্ষের চেয়ে অনেকটা বেড়েছে।

২০২৩-২৪ অর্থবর্ষে মোট দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল ১ কোটি ৭৯ লক্ষ ৭৪ হাজার ৩৬৫টি। গত অর্থবর্ষের সেই সংখ্যার ইতিমধ্যে ৫৬ শতাংশ দু’চাকা গাড়ি বিক্রি হয়ে গিয়েছে। আবার ২০১৮-১৯ অর্থবর্ষে মোট ২ কোটি ১১ লক্ষ ৮১ হাজার ৩৯০টি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল। এই অর্থবর্ষে সেই সংখ্যার ৪৮ শতাংশ এখনও পর্যন্ত দু’চাকা গাড়ি বিক্রি হয়েছে। এই অর্থবর্ষে দু’চাকা গাড়ি বিক্রির সংখ্যা ২০১৮-১৯ অর্থবর্ষের রেকর্ডকে টপকে যেতে পারে কি না, সেটাই এখন দেখার।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?