AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাস্তায় অসহায়ের মতো দাঁড়িয়ে, বাড়ির দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয় অক্ষয়কে

Akshay Kumar Struggle: কেরিয়ারের শুরুটা নেহাতই ঝড়ের মুখে পড়তে হয়েছিল তাঁকে বারবার। কখনও তিনি মার্শাল আর্টের শিক্ষা নিয়েছিলেন, তখনও আবার গয়নার দোকানে কাজ করেছেন। আজ তিনি কত কোটির মালিক। বলিউডের অন্যতম স্তম্ভ অক্ষয় কুমারের কেরিয়ারের শুরুর কাহিনি অনেককেই কাঁদিয়ে দিতে পারে।

রাস্তায় অসহায়ের মতো দাঁড়িয়ে, বাড়ির দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয় অক্ষয়কে
| Updated on: Jan 25, 2024 | 3:38 PM
Share

অক্ষয় কুমার। কেরিয়ারের শুরু থেকেই একগুচ্ছ বাধা যাঁর পথে এসেছে তিনিই আজ বলিউডে রাজত্ব করছেন। নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। যার ফলে একটা সময়ের পর পরিবারের সকলেই আশা করে ছিলেন যে তিনি সংসারের দায়িত্ব নেবেন। তখন অক্ষয় কুমার ভেবেও দেখেননি যে তিনি আদপে কোনওদিন অভিনয় জগতে আসবেন। সবটাই ছিল তাঁর ভাগ্যে। যা তিনি নিজেও জানতেন না। তাই কেরিয়ারের শুরুটা নেহাতই ঝড়ের মুখে পড়তে হয়েছিল তাঁকে বারবার। কখনও তিনি মার্শাল আর্টের শিক্ষা নিয়েছিলেন, তখনও আবার গয়নার দোকানে কাজ করেছেন। আজ তিনি কত কোটির মালিক। বলিউডের অন্যতম স্তম্ভ অক্ষয় কুমারের কেরিয়ারের শুরুর কাহিনি অনেককেই কাঁদিয়ে দিতে পারে।

জানেন কি যে সুপারস্টার কবে কলকাতায় আসবেন, তার অপেক্ষায় আপনি হয়তো দিনগুনছেন, সেই সুপারস্টার একটা সময় কলকাতার কোনও এক কোণে বসে কত মানুষের অপেক্ষা করেছেন। তখন তাঁকে কেউ চিনতেন না। অক্ষয় কুমার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, তিনি বেশ কিছু বাচ্ছাকে মার্শাল আর্টের ট্রেনিং দিতেন। তাদের মধ্যেই একজনের অভিভাবক অক্ষয় কুমারকে একটি বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েছিলেন। অক্ষয় কুমার তখন বিষয়টা বোঝেননি। গিয়েছিলেন টাকার জন্য। গিয়ে দেখলেন, কটা ছবি তুলে তিনি খাবারও পেলেন, ৫০০০ টাকাও পেলেন। পরিশ্রমও হল না। তখন তিনি স্থির করেন মডেলিং করবেন। আর সেই থেকেই শুরু।

এরপর তিনি ঠিক করেন নিজের একটি পোর্ট ফোলিও বানাবেন। কিন্তু তেমনটা করার জন্য বিশেষ টাকা ছিল না তাঁর কাছে। তাই তখন তিনি স্থির করলেন, বাইরে কোথাও, সমুদ্র সৈকতে তুলবেন বেশ কিছু ফোটো। একটা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে, ভেতর থেকে বেরিয়ে আসেন নিরাপত্তি রক্ষী। দরজার সামনে কেন এসব হচ্ছে, প্রশ্ন করে সেখান থেকে তাড়িয়ে দেন তিনি অক্ষয় ও তাঁর চিত্রগ্রাহককে। অক্ষয় কুমার ঠিক করেছিলেন সেই বাড়িটিই কিনবেন তিনি। বর্তমানে সেই লোকেশনেই থাকেন অক্ষয় কুমার। নিজের পরিশ্রমে প্রমাণ করে দিয়েছিলেন, তিনি চাইলেই পারেন। পেরেওছেন।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা