AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রোল চাইতে এলে লাগবে ১০০০০! দর হাঁকালেন টলি প্রযোজক, শর্ত মানলে আছে ছাড়ও

Rana Sarkar: রোল চাইতে এলে দশ হাজার। গল্প শোনাতে এলে কুড়ি হাজার, স্ক্রিপ্ট শোনাতে এলে চল্লিশ হাজার। কফি খেতে চাইলে পঞ্চাশ হাজার!

রোল চাইতে এলে লাগবে ১০০০০! দর হাঁকালেন টলি প্রযোজক, শর্ত মানলে আছে ছাড়ও
শর্ত মানলে থাকবে ছাড়ও
| Updated on: Mar 23, 2024 | 8:49 PM
Share

রানা সরকারকে চেনেন? অনেকে অবশ্য তাঁকে টলিপাড়ার কঙ্গনা রানাওয়াতও বলে থাকেন। বেশ কিছু হিট বাংলা ছবির প্রযোজক তিনি। এবার সেই রানা সরকারই নিজের দর হাঁকালেন সামাজিক মাধ্যমে। বিনা পয়সায় কিচ্ছু নয়, ‘অনুরাগী’ কায়দায় সাফ জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে জানালেন, স্ক্রিপ্ট শোনাতে, রোল চাইতে ঠিক কত টাকা দরকার তাঁর। বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ শনিবার এক পোস্ট করেন।

সেই পোস্টে তিনি লেখেন, “আমি অনেকটা সময় নষ্ট করেছি, নতুনদের কাজের সুযোগ দেওয়ার পিছনে। যে মধ্যমেধারা বিশ্রীভাবেই সফরে ইতি টেনেছেন। সেই কারণে থেকে আমি আমার সময় নষ্ট করতে চাই না এমন কিছু মানুষের সঙ্গে দেখা করে, যাঁরা মনে করেন তাঁরা ক্রিয়েটিভ, তাঁরা জিনিয়াস। তাই এবার থেকে আমার দর থাকবে। যদি কেউ আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্যে দেখা করতে চান, ১০ থেকে ১৫ মিনিটের মূল্য ১ লাখ টাকা। আধঘণ্টার জন্য ২ লাখ টাকা। একঘণ্টার জন্য ৫ লাখ টাকা। ফলে এবার যদি আপনার মনে হয়, আপনি এই টাকাটা বহন করতে পারবেন, যোগাযোগ করুন, নয়তো এসব থেকে দূরে থাকুন। আর সমস্ত টাকা অগ্রিম মিটিয়ে দেবেন।”

এর পরেই রানার পোস্ট। অনুরাগের কথার রেশ টেনেই তিনি লিখলেন, “রোল চাইতে এলে দশ হাজার। গল্প শোনাতে এলে কুড়ি হাজার, স্ক্রিপ্ট শোনাতে এলে চল্লিশ হাজার। কফি খেতে চাইলে পঞ্চাশ হাজার!” এখানেই রানা লেখেন, এই সব কিছুই যদি ফোনে বা ভিডিয়ো কলে হয় তবে ডিসকাউন্ট মিলবে কুড়ি শতাংশ। এখানেই কিন্তু শেষ নয়। রয়েছে এক শর্তও। সব কিছুই অগ্রীম বুক করতে হবে। মুখ টিপে নিন্দুকদের যদিও প্রশ্ন, ‘টলিপাড়ার যা অবস্থা তাতে এত টাকা দেওয়ার লোক মিলবে তো?”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?