AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anik Dutta: অনীকবাবুর আবার বিয়ে? টোপর মাথায় দিয়ে…

বাঙালি বিয়ের টোপরকে 'জগন্য টুপি' বলেছেন অনীক।

Anik Dutta: অনীকবাবুর আবার বিয়ে? টোপর মাথায় দিয়ে...
তা হলে কি ফের বিয়ে করলেন অনীক দত্ত?
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 9:02 PM
Share

সে এক সাংঘাতিক কাণ্ড! অনীক দত্ত নাকি ফের বিয়ে করেছেন! কয়েক মিনিট আগে পোস্ট হওয়া তাঁর একটি পোস্টে সেরকমই প্রকাশ পেয়েছে। তবে পাত্রী তাঁর আগের বিয়ে করা স্ত্রী। বিয়ের ২৫ বছরের পূর্তিতে থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন অনীক নিজে। ছবিটি অনীকের সঙ্গে ব্যক্তিগতভাবে শেয়ার করেছিলেন তাঁর এক প্রিয়জন। তাঁকে সৌজন্য জানিয়ে ছবিটি পোস্ট করে অনীক ক্যাপশন লিখেছেন ফেসবুকে।

অনীক লিখেছেন, “থ্রোব্যাক। আমাদের ২৫ বছরের বিবাহবার্ষিকীতে নিছক বন্ধুদের অনুরোধে এমন কাজ করতে হল, যা আমি আমার নিজের বিয়েতেও করিনি। আমাকে পরতে হল টোপর। স্ত্রীর সিঁথিতে সিঁদুরও পরাতে হয়েছে। সেই সিঁদুর… যা কিনা পুরুষতান্ত্রিক সমাজের অংশ…” নিজের পোস্টে বাঙালি বিয়ের টোপরকে ‘জগন্য টুপি’ বলেছেন অনীক।

সম্প্রতি ‘অপরাজিত’ ছবিটি তৈরি করেছেন অনীক। সেই ছবিতে সত্যজিৎ রায়ের আদলে তৈরি করেছেন একটি চরিত্র। সেই চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল। ছবিতে জিতুর চেহারার সঙ্গে হুবহু মিলে গিয়েছে সত্যজিতের চেহারা। তাই নিয়ে হইহই পড়ে যায়। প্রস্থেটিক মেকআপ করেছিলেন সোমনাথ কুণ্ডু।

ছবিতে বাবার চরিত্রে কেমন মানিয়েছে জিতু কামালকে? TV9 বাংলা জিজ্ঞাসা করায় জানিয়েছিলেন খোদ সত্যজিৎ-পুত্র পরিচালক সন্দীপ রায়। বলেছেন, “এমনতিতে তো ঠিকই আছে। গোটা বিষয়টাই অনীক খুব গুরুত্ব সহকারে দেখছেন। ঠিকই আছে। ভালই লাগছে দেখতে।”

জিতুর এই লুককে বাবা সত্যজিতের সঙ্গে কি মেলাতে পারছেন সন্দীপ? জিজ্ঞেস করায় সন্দীপ প্রথমে হেসে ওঠেন। তারপর বলেন, “সেটা তো আমাদের ক্ষেত্রে বলা খুবই মুশকিল। কিন্তু আমি বলব যথেষ্ট ভাল হয়েছে।”

ছবিতে জিতুর লুক আগেই অনীক দেখিয়েছিলেন সন্দীপকে। কিছুটা হলেও মুখে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছে। সন্দীপ আমাদের বলেছেন, “আমি কিন্তু আগেই জিতুর লুক দেখেছি। অনীকই আমাকে দেখিয়েছিলেন। প্রথম দিন থেকেই আমার কাছে তিনি আসছেন। যোগাযোগ রাখছেন। প্রতিমুহূর্তে আমাকে বলছেন কী কী হচ্ছে। সিরিয়াস ভাবে কাজটা করছেন।”

আরও পড়ুন: Tollywood Shooting: ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’, কেমন চলছে শুটিং?

আরও পড়ুন: Mouni Roy: হাতে শাঁখা-পলা, পরনে সুইমওয়্যার, গুলমার্গে যে রিসর্টে মধুচন্দ্রিমায় মৌনী, একদিনের ঘরের ভাড়া জানেন?

আরও পড়ুন: Amol Palekar Hospitalized: পুনের হাসপাতালে ভর্তি আমোল পালেকর, কেমন আছেন তিনি?

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!