অভিষেককে খুশি করতে জীবনের চরম সিদ্ধান্ত ঐশ্বর্যর! ছাড়েন তাঁর…
Aishwarya-Abhishek Divorce Rumours: জুনিয়র বচ্চন অভিষেকের সঙ্গে নাকি বিয়েটা ভেঙে যেতে পারে ঐশ্বর্য রাই বচ্চনের। তেমনটাই খবর রটেছে বলি-অন্দরে। এই ঐশ্বর্যর আত্মত্যাগের কাহিনি শুনলে যে কারও চোখ থেকে জল পড়ে যেতে পারে। তিনি এক বিরাট জিনিস ছেড়েছেন অভিষেকের জন্যই। কী সেটা?

চিরকালই বচ্চনদের ভাল বউমা হওয়ার চেষ্টা করেছিলেন ঐশ্বর্য। কিন্তু হয়তো কাউকেই তেমনভাবে তুষ্ট করতে পারেননি। অনেকদিন ধরেই অভিষেকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের গুজবের কথা শোনা যাচ্ছে। জানেন, বচ্চনদের বাড়ির ভাল বউ হওয়ার জন্য কী-কী আত্মত্যাগ করেছিলেন ঐশ্বর্য?
তিনি সোশ্যাল মিডিয়ায় কালেভদ্রে পোস্ট করেন। খুব একটা বেশি অন থাকেন না। তাই হয়তো জনগণের তাঁকে নিয়ে এত কৌতূহল। প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড তিনি। ঐশ্বর্য রাই বচ্চন। ভারতীয় সিনেমার অন্যতম সুন্দরী অভিনেত্রী পরবর্তীকালে বিয়ে করেন বচ্চন পরিবারের পুত্র অভিষেক বচ্চনকে। সেই থেকে ঐশ্বর্যর নামের সঙ্গে বচ্চন পদবী যুক্ত হয়ে যায়। এবং সেই জন্যই নাকি জীবনের বিরাট বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন ঐশ্বর্য। কী সেই সিদ্ধান্ত?
ঐশ্বর্য অভিষেকের চেয়েও ধনী। বচ্চন পরিবারে শ্বশুর-শাশুড়ি অমিতাভ এবং জয়ার পরই বিপুল অর্থের মালিক ঐশ্বর্য। অভিষেক নাকি ধারে কাছেও নেই সেই ধনরাশির মালিকানায়। যদিও বাবার সম্পত্তির অর্ধেক তিনিই পাবেন। কিন্তু ঐশ্বর্য স্বমহিলায় প্রতিষ্ঠিত। স্বামীকে জীবনে এগিয়ে দেওয়ার জন্য নাকি অনেক আত্মত্যাগ করেছেন তিনি। সেই আত্মত্যাগের হিসেবে কে রাখে! শোনা যায়, অভিষেককে জীবনে সুপ্রতিষ্ঠিত করার জন্য ভাল-ভাল সিনেমার কাজ ছেড়ে দিয়েছিলেন ঐশ্বর্য। তিনি চেয়েছিলেন, অভিষেক নিজের কেরিয়ারটা আগে ভাল করে গুছিয়ে নিক। সুপারস্টার বাবা অমিতাভের আলোর নীচে ঢাকা পড়ে গিয়েছেন তিনি। সেই অন্ধকার থেকে অভিষেককে আলোর দিকে যেতে সাহায্য করেছিলেন এই ঐশ্বর্যই।
এ সবই যদিও গুজব। শোনা যায়, এমনটা নাকি শাশুড়ি জয়া বচ্চন করতে বাধ্য করেছিলেন ঐশ্বর্যকে। যদিও অভিষেক একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার স্ত্রী ঐশ্বর্য কাজ করেন না আমাদের কন্যা আরাধ্য়ার প্রতিপালনের জন্য। ঐশ্বর্যের এই সিদ্ধান্তে আমি খুশি। আমার মা-বাবাও এতে খুশি।”
