Tunnel Accident: জলের তোড়েই সুড়ঙ্গে প্রাণ হারালেন ৬ শ্রমিক, এখনও আটকে ২

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ চামোলির পিপলকোটির মায়াপুরে টিএইচডিসি (THDC) জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে শিফট পরিবর্তনের কাজ চলছিল। সেই সময়ই আচমকা প্রবল জলস্রোত সুড়ঙ্গের ভিতরে ঢোকে। সেই সময় অন্তত ২২ জন শ্রমিক ভিতরে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।

Tunnel Accident: জলের তোড়েই সুড়ঙ্গে প্রাণ হারালেন ৬ শ্রমিক, এখনও আটকে ২
Image Credit source: PTI

Aug 14, 2026 | 6:54 AM

উত্তরাখণ্ড: সুড়ঙ্গের ভিতর কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ তীব্র জলস্রোত। বেরনোর সুযোগটুকুও পাননি তাঁরা। উত্তরাখণ্ডের চামোলি জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৬ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও ১৪ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন আরও দুই শ্রমিক। বিপুল পরিমাণ জল আর ধ্বংসাবশেষের মাঝ থেকে তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। দল সূত্রের খবর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ চামোলির পিপলকোটির মায়াপুরে টিএইচডিসি (THDC) জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে শিফট পরিবর্তনের কাজ চলছিল। সেই সময়ই আচমকা প্রবল জলস্রোত সুড়ঙ্গের ভিতরে ঢোকে। সেই সময় অন্তত ২২ জন শ্রমিক ভিতরে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। বাকিদের আহত অবস্থায় রাতেই উদ্ধার করা হয়েছে।

ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি ও সেনা। আধুনিক মেশিন ব্যবহার করে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। পাম্পের সাহায্যে সুড়ঙ্গের ভিতর থেকে জল বের করার কাজও চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় গোপেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, ভিতরে আটকে থাকা প্রত্যেক শ্রমিককে বের করে আনার চেষ্টা চলছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us