AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sahil Khan Arrested: পালিয়েও লাভ হল না, বেটিং অ্যাপ প্রতারণা মামলায় গ্রেফতার বলিউডের এই খান

Mahadev Betting App: সূত্রের খবর, গ্রেফতারির আশঙ্কা আগেই করেছিলেন ওই অভিনেতা। সেই কারণেই তিনি অন্তর্বর্তী জামিনের আবেদনও করেছিলেন। কিন্তু বম্বে হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিতেই সাহিল মুম্বই ছেড়ে পালিয়ে যান।

Sahil Khan Arrested: পালিয়েও লাভ হল না, বেটিং অ্যাপ প্রতারণা মামলায় গ্রেফতার বলিউডের এই খান
গ্রেফতার সাহিল খান।Image Credit: Facebook
| Updated on: Apr 28, 2024 | 1:07 PM
Share

মুম্বই: আইপিএলের মরশুমে বেটিং অ্যাপের রমরমা। আর এই বেটিং অ্যাপের প্রতারণা মামলাতেই গ্রেফতার হলেন এক অভিনেতা। মহাদেব বেটিং অ্যাপ প্রতারণা মামলায় জড়িত থাকার অভিযোগে সাহিল খানকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিনয়ের পাশাপাশি তিনি উদ্যোগপতিও।

জানা গিয়েছে, ছত্তীসগঢ় থেকে সাহিল খানকে গ্রেফতার করে মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর, গ্রেফতারির আশঙ্কা আগেই করেছিলেন ওই অভিনেতা। সেই কারণেই তিনি অন্তর্বর্তী জামিনের আবেদনও করেছিলেন। কিন্তু বম্বে হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিতেই সাহিল মুম্বই ছেড়ে পালিয়ে যান।

৪০ ঘণ্টা ধরে টানা অভিযান চালিয়ে ছত্তীসগঢ় থেকে গ্রেফতার করা হয় সাহিল খানকে। আজ তাঁকে মুম্বইয়ে আনা হয়েছে।

‘স্টাইল’, ‘এক্সকিউজ মি’-র মতো সিনেমায় অভিনয় করেছেন সাহিল খান। তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সারও।

প্রসঙ্গত, গত বছরই প্রকাশ্যে আসে মহাদেব বেটিং অ্যাপের দুর্নীতি। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি সামনে আসে। সানি লিওনি থেকে শুরু করে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, নেহা কক্কর সহ একাধিক অভিনেতার নাম জড়িয়েছিল। এমনকী ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধেও কয়েকশো কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে। চলতি সপ্তাহের শুরুতেই অভিনেত্রী তামান্না ভাটিয়াকেও তলব করা হয়েছিল।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?