AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CJI DY Chandrachud: ১০ নভেম্বর অবসর নেবেন বিচারপতি চন্দ্রচূড়, পরবর্তী প্রধান বিচারপতি কে?

Supreme Court of India: প্রধান বিচারপতি হিসাবে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হবে আগামী ১০ নভেম্বর। সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হলে মাত্র ছ'মাসের মেয়াদে থাকবেন তিনি। কারণ ২০২৫ সালের ১৩ মে তাঁরও অবসর নেওয়ার কথা। বস্তুত, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন।

CJI DY Chandrachud: ১০ নভেম্বর অবসর নেবেন বিচারপতি চন্দ্রচূড়, পরবর্তী প্রধান বিচারপতি কে?
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 17, 2024 | 10:59 AM
Share

নয়া দিল্লি: আর কয়েকদিন। তারপরই অবসর গ্রহণ করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তার আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানালেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নিয়ম অনুযায়ী, অবসরের আগে প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরিকে মনোনীত করেন। সেই সুপারিশে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। সেই মতোই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছেন।

প্রধান বিচারপতি হিসাবে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হবে আগামী ১০ নভেম্বর। সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হলে মাত্র ছ’মাসের মেয়াদে থাকবেন তিনি। কারণ ২০২৫ সালের ১৩ মে তাঁরও অবসর নেওয়ার কথা। বস্তুত, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন।

বিচারপতি সঞ্জীব খান্না ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। এরপর তিস হাজারী কমপ্লেক্সের জেলা আদালতে অনুশীলন করেন। বিগত চার দশকেরও বেশি সময় ধরে আইনি পেশার সঙ্গে যুক্ত তিনি। এর আগে ২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়। এই পাঁচ বছরে শীর্ষ আদালতে গুরুত্বপূর্ণ কিছু রায় দিয়েছে তাঁর বেঞ্চ।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?