AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hemant Soren: ৬০০ কোটির দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হেমন্ত সোরেন

Hemant Soren: বিরোধীদের অভিযোগ, রাজনীতির লড়াইয়ে পেরে না উঠেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার করছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলা থেকে দিল্লি, ঝাড়খণ্ড সবই একই ছবি। এরই মধ্যে হেমন্তকে গ্রেফতারির ঘটনায় নতুন করে শোরগোল রাজ্য-রাজনীতির আঙিনায়।

Hemant Soren: ৬০০ কোটির দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হেমন্ত সোরেন
হেমন্ত সোরেন Image Credit: Facebook
| Updated on: Jan 31, 2024 | 11:20 PM
Share

কলকাতা: ইডির সঙ্গেই যখন রাজভবনে গেলেন তখন থেকেই গ্রেফতারির জল্পনাটা আরও তীব্র হয়েছিল। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও জল্পনা আরও তীব্র হয়েছিল। শেষ পর্যন্ত জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে হেফাজতে নিল ইডি। ইডি আধিকারিকদের সঙ্গে রাজভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন হেমন্ত। এদিকে আবার সমস্ত জেএমএম বিধায়করাই রাঁচির রাজভবনে পৌঁছে যান। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই সোরেন। ইতিমধ্যেই সেই নাম সামনে এনেছেন জেএমএম নেতারা। যদিও রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।

বিরোধীদের অভিযোগ, রাজনীতির লড়াইয়ে পেরে না উঠেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার করছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলা থেকে দিল্লি, ঝাড়খণ্ড সবই একই ছবি। এদিকে লোকসভা ভোটের আগে বিরোধীরা প্রথম যখন একজোট হয়েছিল তখন প্রধান ইস্যু ছিল এই কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিরোধিতা করা। তাঁদের স্পষ্ট অভিযোগ, ভারতের বর্তমান রাজনীতির আঙিনায় তথাকথিত প্রতিটা বিরোধী রাজনৈতিক দলের কোনও না কোনও নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। অভিযোগ উঠেছে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে। এখন হেমন্তকে ইডি হেফাজতে নেওয়ায় ভোটমুখী দেশে বিরোধীরা অক্সিজেন হিসাবে কাজে লাগাতে পারে কি না সেটাই দেখার।  

৬০০ কোটি টাকার জমি দুর্নীতি মামলায় জোরকদমে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নাম জড়িয়েছে হেমন্ত সোরেনের। যদিও তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এমনকী তিনি যে যড়যন্ত্রের শিকার তাও বলেছেন। এদিকে রাত পোহালেই বাজেট। তার আগেই হেমন্তকে ইডি হেফাজতে নেওয়ায় রাজ্য-রাজনীতির আঙিনায় নতুন করে যে ঝড় তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?