AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP third candidate list: বিজেপির তৃতীয় তালিকায় বড় চমক, প্রার্থী হচ্ছেন এই প্রাক্তন রাজ্যপাল

BJP third candidate list: নির্বাচনের জন্য তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বৃহস্পতিবার (২১ মার্চ), মাত্র ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সকল প্রার্থীই তামিলনাড়ুর। তালিকায় সবথেকে বড় চমক তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলসাই সৌন্দরারাজন।

BJP third candidate list: বিজেপির তৃতীয় তালিকায় বড় চমক, প্রার্থী হচ্ছেন এই প্রাক্তন রাজ্যপাল
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Mar 21, 2024 | 7:09 PM
Share

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের জন্য তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বৃহস্পতিবার (২১ মর্চ), মাত্র ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সকল প্রার্থীই তামিলনাড়ুর। তালিকায় সবথেকে বড় চমক তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলসাই সৌন্দররাজন। চেন্নাই দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এছাড়া তালিকায় নাম রয়েছে বিজেপির তামিলনাড়ুর সভাপতি কে আন্নামালাইয়েরও। কোয়েম্বাটোর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আন্নামালাই। কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান প্রতিদ্বন্দ্বিতা করবেন নীলগিরি কেন্দ্র থেকে।

আজ পর্যন্ত সাংসদ বা বিধায়ক নির্বাচনে একবারও জয়ী হতে পারেননি তামিলসাই। বিজেপির টিকিটে, দুবার বিধানসভা নির্বাচন এবং একবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ২০১৯ সালের লোকসবা নির্বাচনে থুথুক্কুড়ি কেন্দ্রে থেকে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির মেয়ে থা ডিএমকে নেত্রী কানিমোঝি করুণানিধির বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি। এরপর, ২০১৯-এর ১ সেপ্টেম্বর তাঁকে তেলঙ্গানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল। ২০২১-এর ১৬ ফেব্রুয়ারি তাঁদের পুদুচেরির রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

গত মঙ্গলবার (১৯ মার্চ), তেলঙ্গানার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন তামিলসাই সৌন্দররাজন। তার পরদিনই তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টিতে ফের যোগ দিয়েছেন তামিলসাই। তাঁকে দলে স্বাগত জানান আন্নামালাই। এর দুদিন পরই তামিলনাড়ু থেকে তাঁকে প্রার্থী করা হল। “তামিলনাড়ুতে অবশ্যই পদ্ম ফুটবে,” তিনি জোর দিয়েছিলেন। তামিলসাই, আন্নামালাই এবং এল মুরুগানের পাশাপাশি, দলের বিশিষ্ট নেতা পন রাধাকৃষ্ণাণ এবং ডা. এসি শানমুগমকেও প্রার্থী করা হয়েছে। রাধাকৃষ্ণাণ প্রার্থী হয়েছেন কন্যাকুমারি থেকে আর শানমুগম ভেলোর।

তামিলনাড়ুতে ৩৯টি লোকসভা আসনের মধ্যে ২০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। বাকি ১৯টি আসনে প্রার্থী দেবে এনডিএ-র শরিকরা। চারটি আসনে আঞ্চলিক দলের প্রার্থীরাও পদ্ম চিহ্ন নিয়েই লড়বেন। বিজেপিকে দীর্ঘদিন ধরে সমর্থন করে এসেছেন বহিস্কৃত এআইএডিএমকে নেতা ও পনিরসেলভম। কিন্তু, তাঁকে কোনও আসন দেওয়া হয়নি।

এর আগে ১৯৫ জনের প্রতম প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। তারপর, ৭২ জনের একটি দ্বিতীয় তালিকা প্রকাশ করেছিল গেরুয়া শিবির। আজ ৯ জনের তৃতীয় তালিকা প্রকাশ করা হল।

Follow Us