Walking tour in Kolkata: হেঁটে দেখুন কলকাতা
Walking tour in Kolkata: কুমোরটুলি ঘাট। এখানেই নৌকো করে ঠাকুর তৈরির মাটি আসে। এই ঘাটেই অনেক বনেদি বাড়ির পুজোর দুর্গা প্রতিমা বিসর্জন হয়। প্রায় সব সময়ই মন্ত্রোচারণের শব্দ ভেসে আসে এই ঘাট থেকে। কারণ সামনেই শ্মশান। শ্রাদ্ধ শান্তি, শেষকৃত্য এখানেই হয়।

প্রীতম দে চলুন, একসঙ্গে হাঁটা শুরু করি। এখন আমরা আছি কুমোরটুলির গঙ্গার ঘাটে। কোথায় কোথায় যাওয়া যায় বলছি। কুমোরটুলি ঘাট থেকে মিনিট দুয়েকের মধ্যে পড়বে শ্রীরামকৃষ্ণ দেবের চিকিৎসকের বাড়ি আর ডিসপেন্সারি। প্রায় ২০০ বছর আগেকার ইতিহাস। সেখান থেকে মিনিট তিনেক হাঁটা পথে নেতাজির অজানা বাড়ি। সেখান থেকে এক মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় সেই বিখ্যাত ঠাকুর তৈরির স্টুডিও , যেখানে প্রথম থিমের দুর্গা তৈরি হয়েছিল। জি পালের স্টুডিও। জি পালের স্টুডিও থেকে মিনিট দুয়েক হাঁটলেই পৌঁছে যাবেন ঢাকেশ্বরী কালী মন্দিরে। আরও আছে। একই রাস্তায় দু’বার না হেঁটে ওয়ান ওয়াকে পুরোটা সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ। পণ্ডশ্রম হয় না।সবার আগে কিছুক্ষণ কুমোরটুলি ঘাটে সময় কাটানো যাক।...
