AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Environment: নিজের বাড়ির গাছ কাটতেও নিতে হবে সরকারি অনুমতি, বড় ঘোষণা বনমন্ত্রীর

Environment: ১৪ জুলাই বন মহোৎসবের আগেই আজ সল্টলেক অরণ্য ভবন থেকে সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করতে এসে নতুন সিদ্ধান্তের কথা জানান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Environment: নিজের বাড়ির গাছ কাটতেও নিতে হবে সরকারি অনুমতি, বড় ঘোষণা বনমন্ত্রীর
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 5:19 PM
Share

কলকাতা: পরিবেশ দূষণ(Environmental Pollution) রোধে ইতিমধ্যেই প্লাস্টিক বন্ধে জোরদার পদক্ষেপ করতে শুরু করেছে সরকার। অন্যদিকে পরিবেশের ভারসাম্য রোধে এবার গাছ বাঁচাতেও করা হচ্ছে বড় পদক্ষেপ। এবার নিজের বাড়ির গাছ কাটতেও নিতে হবে সরকারি অনুমতি। ধরা যাক আপনার নিজের জমিতেই রয়েছে আপনারই বসানো কিছু গাছ। কিন্তু, এবার সেই কাছ কাটতে হলেও নিতে হবে বন বিভাগের( Forest Department) অনুমতি। এই সিদ্ধান্ত, সামনে আসার পরেই যা নিয়ে তীব্র চাপানউতর শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

১৪ জুলাই বন মহোৎসবের আগেই আজ সল্টলেক অরণ্য ভবন থেকে সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করতে এসে এমনটাই জানান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাড়ির গাছ কাটতে গেলেও নিতে হবে বন দফতরের অনুমতি, এদিন এ কথাই সাফ জানিয়ে দেন বনমন্ত্রী। ১৪ জুলাই থেকে সারা রাজ্যে জুড়ে পালিত হতে চলেছে বন মহোৎসব। সেই উপলক্ষে সারা বাংলায় এক কোটি চারা গাছ বিতরণ করা হবে বলে ঠিক করা হয়েছে। এই উপলক্ষে বনসৃজন এবং নানাবিধ কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে বন, বন্যপ্রাণ এবং পরিবেশ রক্ষার সচেতনতার প্রচার ও প্রসারের লক্ষ্য স্থির করা হয়েছে। 

বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, “গাছ ছাড়া বাঁচার কোনও উপায় নেই আমাদের। গাছকে বাঁচিয়ে রাখতে হবে। বহু জায়গায় আমাদের গাছ কেটেছে। আমরা চরম সিদ্ধান্ত নিয়েছি তাঁদের বিরুদ্ধে। গাছ কাটাটা একদম বন্ধ করতে হবে। বাড়িতে যদি গাছ কাটতে হয় তাহলে ফরেস্টের পারমিশন নিতে হবে। ডালপালা ছাঁটতে চাইলে সেটা ছাঁটতে পারেন, কিন্তু গোড়া থেকে কাটতে গেলে ফরেস্টের পারমিশন নিতে হবে।” তবে এ সিদ্ধান্ত কবে থেকে পাকাপাকি ভাবে কার্যকর করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। 

Follow Us
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
পাইলট কারের চালক দেখেছিল সবটা, NIA আধিকারিকরা কী জানতে পারলেন?
পাইলট কারের চালক দেখেছিল সবটা, NIA আধিকারিকরা কী জানতে পারলেন?
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী মোদী, কোথায় রোড শো করবেন?
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী মোদী, কোথায় রোড শো করবেন?
প্রচারে বেরিয়ে কাজল শেখকে জেতানোর আবেদন অনুব্রত মণ্ডলের
প্রচারে বেরিয়ে কাজল শেখকে জেতানোর আবেদন অনুব্রত মণ্ডলের