AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Babar Azam: নাইটদের সংসারে যোগ দিলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম

কেন এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তান ভালো পারফর্ম করতে পারল না? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আসরে নেমেছে পিসিবি। এরই মাঝে নাইটদের সংসারে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

Babar Azam: নাইটদের সংসারে যোগ দিলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম
নাইটদের সংসারে যোগ দিলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমImage Credit: AFP
| Updated on: Jun 23, 2024 | 12:01 AM
Share

কলকাতা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের (Pakistan) ভরাডুবির পর সমালোচনার অন্ত নেই। গ্রুপ পর্ব থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করতে পারেনি গত বারের রানার্সরা। কেন বিশ্বকাপে বাবর আজমের টিম ভালো পারফর্ম করতে পারল না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আসরে নেমেছে পিসিবি। এরই মাঝে নাইটদের সংসারে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আইপিএলে তো পাকিস্তানের ক্রিকেটাররা খেলার সুযোগ পান না। তা হলে বাবর আজম কী ভাবে যোগ দিলেন নাইট সংসারে? এই প্রশ্ন অনেকের মনেই আসতে পারে। উত্তর জেনে নিন এই প্রতিবেদনে।

নাইট সংসার শুনলেই প্রথমে ভেসে ওঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সের কথা। আইপিএলের টিম কলকাতা নাইট রাইডার্সে নয়, আসলে বাবর আজম যোগ দিয়েছেন ভ্যাঙ্কুবার নাইটস টিমে। এটি কানাডার একটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। যার নাম গ্লোবাল টি-২০ কানাডা। ২০১৮ সালে এই টুর্নামেন্ট চালু হয়েছে। কানাডার এই টি-২০ ক্রিকেটের টুর্নামেন্টের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন ভ্যাঙ্কুবার নাইটস। সেই টিমেই এ বার সই করেছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম।

ভ্যাঙ্কুবার নাইটসে ২০১৮ সাল থেকেই খেলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। ২০২৩ সালের গ্লোবাল টি-২০ কানাডার ৫ ম্যাচে ১৯০ রান করেছিলেন রিজওয়ান। বাবর আজমের পাশাপাশি ভ্যাঙ্কুবার নাইটসে যোগ দিয়েছেন পাকিস্তানের হার্ড হিটিং ব্যাটার আসিফ আলি ও মহম্মদ আমির। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিও এ বছর এই টুর্নামেন্টে খেলবেন। তিনি অবশ্য ভ্যাঙ্কুবার নাইটস টিমে যোগ দেননি। তাঁকে নিয়েছে টরেন্টো ন্যাশানালস। ২০১৮, ২০১৯ এর পর ২০২৩ সালে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এ বার গ্লোবাল টি-২০ কানাডার চতুর্থ সংস্করণ।

Follow Us