AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2024: লেগ স্পিনারের কামাল, ক্যাপ্টেনের দুরন্ত ইনিংসে টানা জয় চ্যাম্পিয়নদের

Gujarat Giants vs Mumbai Indians: গত মরসুমে পারফরম্যান্স ভালো হয়নি গুজরাট জায়ান্টসের। এই টিমের মেন্টর কিংবদন্তি মিতালি রাজ। এ বারের অকশনে একঝাঁক নতুন প্লেয়ার নিয়েছেন মিতালিরা। তাতেও অবশ্য সমস্যা মেটেনি। টুর্নামেন্ট শুরু হল হার দিয়ে। ব্যাটিং বিপর্যয়ই এর কারণ। প্রথম ম্যাচের মতো টস ভাগ্য সঙ্গ দিল হরমনপ্রীত কৌরের। প্রত্যাশা মতোই রান তাড়ার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারায় গুজরাট জায়ান্টস।

WPL 2024: লেগ স্পিনারের কামাল, ক্যাপ্টেনের দুরন্ত ইনিংসে টানা জয় চ্যাম্পিয়নদের
Image Credit: X
| Updated on: Feb 25, 2024 | 10:49 PM
Share

উইমেন্স প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এ বারও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেমেছিল তারা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিশাল রান তাড়ায় শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর অনবদ্য ইনিংস খেলেছিলেন। নতুন মরসুমে চ্যাম্পিয়নের মতোই খেলছে মুম্বই ইন্ডিয়ান্স। এ দিন গুজরাট জায়ান্টসকেও হারিয়ে দিল। টানা দ্বিতীয় ম্যাচে জয় চ্যাম্পিয়নদের। লেগ স্পিনার অ্যামেলিয়া কের বল হাতে অনবদ্য। ব্যাট হাতেও ক্যাপ্টেনকে সহযোগিতা করলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত মরসুমে পারফরম্যান্স ভালো হয়নি গুজরাট জায়ান্টসের। এই টিমের মেন্টর কিংবদন্তি মিতালি রাজ। এ বারের অকশনে একঝাঁক নতুন প্লেয়ার নিয়েছেন মিতালিরা। তাতেও অবশ্য সমস্যা মেটেনি। টুর্নামেন্ট শুরু হল হার দিয়ে। ব্যাটিং বিপর্যয়ই এর কারণ। প্রথম ম্যাচের মতো টস ভাগ্য সঙ্গ দিল হরমনপ্রীত কৌরের। প্রত্যাশা মতোই রান তাড়ার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারায় গুজরাট জায়ান্টস।

লেগ স্পিনার অ্যামেলিয়া কের ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন। পেসার শবনিম ইসমাইল ১৮ রানে ৩ উইকেট নেন। ক্যাপ্টেন বেথ মুনি এবং লোয়ার অর্ডারে গুজরাটের নতুন সদস্য ক্যাথরিন ব্রাইস (২৫) ও তনুজা কানওয়ারের ২৮ রানের সৌজন্যে মুম্বইকে ১২৭ রানের লক্ষ্য দেয় গুজরাট। এই রান সহজ মনে হলেও স্লো পিচে কঠিন ছিল বলা যায়। তার উপর মুম্বই শুরুতেই যস্তিকা ভাটিয়া ও হেইলি ম্যাথুজের উইকেট হারায়। অ্যামেলিয়া কের ২৫ বলে ৩১ রান করেন। ক্যাপ্টেন হরমনপ্রীত অপরাজিত ৪৬ রানে ১১ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের।

Follow Us