AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amartya Sen: বিশ্বভারতী বিতর্ক: বড় জয় অমর্ত্য সেনের, ছাড়তে হবে না জমি

Visva Bharati University Case: বিশ্বভারতীর তরফে অমর্ত্য সেনকে নোটিস দিয়ে জমি খালি করে দেওয়ার কথা বলা হয়েছিল গত বছর। সেই সময় বিশ্বভারতীর উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। এদিন অমর্ত্য সেনের আইনজীবী বলেন, "আমরা জিতে গিয়েছি। অমর্ত্য সেনকে আর জায়গা ছাড়তে হবে না।"

Amartya Sen: বিশ্বভারতী বিতর্ক: বড় জয় অমর্ত্য সেনের, ছাড়তে হবে না জমি
অমর্ত্য সেন (ফাইল ছবি)Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 31, 2024 | 2:32 PM
Share

বীরভূম: জমি দখলের অভিযোগ নিয়ে হওয়া মামলায় অর্মত্য সেনের পক্ষে গেল আদালতের রায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রাখার অভিযোগ উঠেছিল। এই অভিযোগে অর্মত্য সেনকে নোটিসও দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার আদালতের নির্দেশে বাতিল হয়ে গেল সেই নোটিস। বুধবারই সেই রায় দিয়েছে সিউড়ির জেলা আদালত। ফলে জমি বিতর্কে কিছুটা স্বস্তি পেলেন অর্থনীতিবিদ। নোটিস বাতিল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন অর্মত্য সেনের আইনজীবী।

বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা অর্মত্য সেন দখল করে আছেন, এই মর্মেই নোটিস জারি করেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই নোটিস বাতিলের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অর্মত্য সেন। সেই মামলায় এদিন রায় দেন সিউড়ির জেলা আদালতের বিচারক।

বিশ্বভারতীর তরফে অমর্ত্য সেনকে নোটিস দিয়ে জমি খালি করে দেওয়ার কথা বলা হয়েছিল গত বছর। সেই সময় বিশ্বভারতীর উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। এদিন অমর্ত্য সেনের আইনজীবী বলেন, “আমরা জিতে গিয়েছি। অমর্ত্য সেনকে আর জায়গা ছাড়তে হবে না। বিচারকও এদিন উল্লেখ করেছেন, ওই নোটিসের কোনও ভিত্তি ছিল না।”

এর আগে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়ায় বিশ্বভারতীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন অমর্ত্য সেন। গত বছর ৬ মে-র মধ্য়ে তাঁকে ১৩ ডেসিমেল জায়গা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। পরে হাইকোর্ট জানিয়ে দেয় আপাতত কোনও পদক্ষেপ করা যাবে না। শান্তিনিকেতনে ১.৩৮ একর জায়গার ওপর রয়েছে অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি। সেখানেই দীর্ঘ ৮০ বছর ধরে সেখানেই বসবাস করছে তাঁর পরিবার। বাড়িটি তৈরি করেছিলেন তাঁর বাবা আশুতোষ সেন। সেই জমি নিয়ে বিতর্কের সূত্রপাত হয় বিশ্বভারতীর অভিযোগের জেরে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?