AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP MLA: ‘ভোটের সময় আসেন কেন?’, বিজেপি বিধায়ককে ঘিরে প্রশ্ন মহিলাদের

Coochbehar: শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। সোমবার তাঁকে ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ফক্করের হাট সংলগ্ন এলাকার লোকজন। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিধায়কের সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁরাও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

BJP MLA: 'ভোটের সময় আসেন কেন?', বিজেপি বিধায়ককে ঘিরে প্রশ্ন মহিলাদের
বিজেপি বিধায়ক ক্ষোভের মুখে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 26, 2024 | 6:59 AM
Share

কোচবিহার: লোকসভা ভোটের আবহে আবারও উত্তপ্ত শীতলকুচি। এবার বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার লোকজন। যদিও বিজেপির দাবি, তৃণমূলের লোকজন এই উত্তেজনার পরিস্থিতি তৈরি করে। যদিও তৃণমূল তা অস্বীকার করেছে। তাদের দাবি, সাধারণ মানুষের প্রতিবাদকে রাজনীতির রং দিয়ে সত্যিটা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন বিধায়ক।

শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। সোমবার তাঁকে ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ফক্করের হাট সংলগ্ন এলাকার লোকজন। মহিলারা বিধায়ককে প্রশ্ন করেন, ভোটের সময়ই শুধু দেখা যায় কেন? খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিধায়কের সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁরাও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে বাড়ির মেয়ে বউরা এদিন বিধায়ককে দেখেই ক্ষোভে ফুঁসে ওঠেন।

বিক্ষোভকারীদের বক্তব্য, ভোট এলে বিধায়কের দেখা মেলে। বছরভর তাঁদের পাশে দাঁড়ানোর কেউ নেই। এ নিয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক রায় প্রামাণিক জানান, ১০০ দিনের টাকা, আবাস যোজনা-সহ বিভিন্ন খাতে কেন্দ্রের সরকার টাকা বন্ধ করে রেখে দিয়েছে। সোমবার তাই স্থানীয় বাসিন্দারা বিজেপি বিধায়ককে সামনে পেয়ে বিক্ষোভ দেখান।

বিধায়ক বরেনচন্দ্র বর্মন জানান, “আমি কোনও নির্বাচনী প্রচারে যাইনি। ফক্করের হাট সংলগ্ন ২৫৩ নম্বর বুথের বিজেপি সভাপতি কনককান্তি রায়ের বাড়িতে ৫-৭ জন মিলে আলোচনা করছিলাম। হঠাৎ তৃণমূলের লোকজন সেখানে চড়াও হন। এ বিষয়ে প্রশাসনে লিখিত অভিযোগ করব। যদিও তৃণমূলের দীপক রায় প্রামাণিকের দাবি, “এখানে তৃণমূল কংগ্রেস কোনও বিক্ষোভ দেখায়নি। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ